চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সেঞ্চুরি হাতছাড়া, ভালো অবস্থানেই ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 পূর্বাহ্ন 23, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, উইকেটের পাশে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্ট সিরিজে প্রথমটিতে প্রথম ইনিংসে ব্যাটে নেমে মন্থর শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার মিকাইলে লুইসের নার্ভাস নাইনটিজে ৯৭ ও অ্যালিক অ্যাথানজের ৯০ রানের সুবাদে প্রথমদিনে ভালো অবস্থানেই শেষ করেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। শুরুতে বাংলাদেশের পেসাররা ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরলেও স্বাগতিকদের সামনে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

দারুণ ইনিংস খেলে আউট হয়েছেন লুইস, করেছেন ৯৭ রান। মেহেদী হাসান মিরাজের বলে তিন রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত লুইসের দেখানো পথে হেঁটেছেন অ্যাথানজেও। বাঁহাতি ব্যাটার তাইজুল ইসলামের বলে আউট হয়েছেন ৯০ রানে। প্রথমদিনে ৮৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলেছে উইন্ডিজ। দ্বিতীয় দিনে ব্যাটে নামবেন জাস্টিন গ্রিভস (১১*) ও উইকেটকিপার-ব্যাটার জসুয়া ডি সিলভা (১৪*)।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজ টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন। দুই পেসার শুরুটাও করেছিলেন দারুণভাবে, পরে সেটা আর ধরে রাখতে পারেননি বোলাররা। দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে উইকেটশূন্য থেকেছেন হাসান মাহমুদ।

এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক উইকেটের অপেক্ষায় আছেন হাসান। বাংলাদেশের বোলারদের মধ্যে এক ক্যালেন্ডারে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড সাবেক পেসার শাহাদাত হোসেনের দখলে। ২০০৮ সালে শাহাদাত একবছরে ২৩টি উইকেট নিয়েছিলেন। এবছর হাসানও ২৩টি উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেলে একবছরে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ডধারী হওয়ার সুযোগ তার, সেই অপেক্ষা বেড়েছে।

৯০ রানে থাকার সময় মিরাজের ভুলে জীবন পান লুইস। সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নিতে পারেননি ওপেনার। ৯৭ রানে মিরাজের বলেই কাটা পড়েছেন, খেলেছেন ২১৮ বলের ধৈর্যশীল ইনিংস। তার আউটে তৃতীয় সেশনে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ইনিংসে ৯টি চার ও একটি ছক্কার মার।

চতুর্থ উইকেটে লুইসের সাথে ১৪০ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালো সংগ্রহ দেয়া অ্যালিক অ্যাথানজেও সেঞ্চুরি তুলে নিতে পারেননি। নার্ভাস নাইনটিজের ফাঁদে আউট হয়েছেন বাঁহাতি ব্যাটার। লুইসের আউটের পর তাইজুল ইসলামের বলে অ্যাথানজে আউট হয়েছেন ৯০ রানে। তার ইনিংসে ১০ চার ও একটি ছক্কার মার।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ৪৭ রানে ২ উইকেট নিয়েছেন। মিরাজ ও তাইজুল নিয়েছেন একটি করে উইকেট।

Tags: অ্যাথানজেওয়েস্ট ইন্ডিজতাসকিনবাংলাদেশব্রাথওয়েটমিরাজলিড স্পোর্টসলুইসহাসান
Previous Post

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক: রিজওয়ানা হাসান

Next Post

বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী: প্রধান উপদেষ্টা

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী: প্রধান উপদেষ্টা

ট্রাম্প ও পুতিনের ছবি, আন্তর্জাতিক রাজনীতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শর্ত সাপেক্ষে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে আগ্রহী পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT