চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমারা ঠেকাতে পারবে না: পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 22, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বসে আছেন, পেছনে রাশিয়ার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি সপ্তাহে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত করে ইউক্রেন। এই হামলার জবাবে রাশিয়ার নতুন মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় (২১ নভেম্বর) বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই নতুন ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম হবে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে উড়তে পারে। এটি তিনি ‘ওরেশনিক’ নামে অভিহিত করেছেন, যা রাশিয়ান ভাষায় হ্যাজেলনাট গাছের প্রতিশব্দ।

তিনি আরও বলেন, ইউক্রেনের যেসব মিত্র তাদের ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে এটি ব্যবহার করা যেতে পারে। আমরা বিশ্বাস করি, যে দেশগুলো আমাদের স্থাপনার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়, তাদের সামরিক স্থাপনার বিরুদ্ধে আমাদের অস্ত্র ব্যবহার করার অধিকার আমাদের রয়েছে।

মঙ্গলবার ও বুধবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে কিয়েভের দূরপাল্লার মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে এ হামলা চালানো হয়েছে বলে জানান পুতিন। তিনি বলেন, এসব হামলায় রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি গোলাবারুদ গুদামে আগুন লাগে। কুরস্ক অঞ্চলে নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মী নিহত ও আহত হন।

পুতিন বলেন, আগ্রাসী পদক্ষেপ বাড়লে আমরা সিদ্ধান্তমূলক ও সদয়ভাবে প্রতিক্রিয়া জানাব। যেসব পশ্চিমা নেতারা মস্কোর বিরুদ্ধে তাদের বাহিনী ব্যবহারের পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত। বৃহস্পতিবার ওরেশনিকের ছোড়া ক্ষেপণাস্ত্রটি দিনিপ্রোর একটি সুপরিচিত ক্ষেপণাস্ত্র কারখানায় আঘাত হেনেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে সীমিত পরিসরে আঘাত হানতে মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দেওয়ার পর প্রথম মন্তব্যে পুতিন এ কথা বলেন।

Tags: পুতিনরাশিয়া
Previous Post

আইরিশ মেয়েরা এখন ঢাকায়

Next Post

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানি ও অস্ট্রেলিয়া!

Next Post
নেতানিয়াহু ভাবছেন, কি করবেন এখন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানি ও অস্ট্রেলিয়া!

বাবার প্রথম বাইকে সালমান, মুগ্ধ নেটিজেন!. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার প্রথম বাইকে সালমান, মুগ্ধ নেটিজেন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT