চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মীদের বার্তা কেন মুছে ফেলছে গুগল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 21, নভেম্বর 2024
in তথ্যপ্রযুক্তি
A A
Google's office depicted as a detective agency with lawyers and files. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াহুর সঙ্গে বিজ্ঞাপন সংক্রান্ত একটি চুক্তি নিয়ে অ্যান্টিট্রাস্ট মামলা এড়াতে বিশ্বের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান গুগল কৌশলগতভাবে নিজস্ব অভ্যন্তরীণ যোগাযোগ নিয়ন্ত্রণে রাখার জন্য কর্মীদের দীর্ঘদিনের বার্তা মুছে ফেলছে।

আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ২০০৮ সাল থেকে গুগল এমন কাজ করে আসছে বলে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০০৮ সালে ইয়াহুর সঙ্গে বিজ্ঞাপন সংক্রান্ত একটি চুক্তি নিয়ে অ্যান্টিট্রাস্ট তদন্তের মুখোমুখি হওয়ার সময় গুগল তাদের কর্মীদের এই সংক্রান্ত একটি গোপনীয় বিবৃতি পাঠায়।

প্রতিবেদনের তথ্য অনুসারে, কর্মীরা যেন গুরুত্বপূর্ণ বিষয়ে লেখার আগে সতর্ক থাকে এবং জল্পনা বা বিদ্রূপ এড়িয়ে চলে এবং সব তথ্য না জানা পর্যন্ত কোনো মন্তব্য না করে সেই পরামর্শ দেওয়া হয় ওই বিবৃতিতে। গুগল তখন তাদের ইনস্ট্যান্ট মেসেজিং টুলের সেটিং পরিবর্তন করে ‘অফ দ্য রেকর্ড’ করে দেয়। এর ফলে চ্যাটে করা মন্তব্যগুলো পরের দিন মুছে যেত।

এতে গুগলের বিরুদ্ধে উঠেছে আইনি দায়িত্ব লঙ্ঘনের অভিযোগ। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মামলার ক্ষেত্রে ডকুমেন্ট সংরক্ষণ বাধ্যতামূলক কিন্তু গুগল ইনস্ট্যান্ট মেসেজিংকে স্বয়ংক্রিয় সংরক্ষণ প্রক্রিয়ার আওতায় রাখেনি। কোনো কর্মী মামলায় জড়িত থাকলে তার দায়িত্ব ছিল চ্যাট ইতিহাস চালু রাখা। আদালতে প্রমাণ মিলেছে গুগলের অনেক কর্মী তা করেননি।

এই বিষয়ে গুগলের শীর্ষ আইনজীবী কেন্ট ওয়াকার বলেন, গুগলের কর্মীরা গড়ে অন্যান্য কোম্পানির তুলনায় ১৩ গুণ বেশি ইমেইল তৈরি করেন। ফলে অতিরিক্ত চাপের মুখে পড়ে গুগল বার্তা সংরক্ষণের কৌশল পরিবর্তন করেছিল। তিনি দাবি করেন, গুগলে কোনো গোপনীয়তার সংস্কৃতি নেই।

তবে ২০২৩ সালে গুগল তাদের নীতি পরিবর্তন করে চ্যাটসহ সবকিছু সংরক্ষণ করার জন্য ডিফল্ট নীতি চালু করে। কোনো কর্মী যদি মামলায় জড়িত থাকে, তবে তিনি তার চ্যাট ইতিহাস বন্ধ করতে পারবেন না। এই ঘটনাগুলো গুগলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ কৌশল। তবে অ্যান্টিট্রাস্ট মামলায় তাদের প্রতিরক্ষা কৌশল নতুন প্রশ্নের উদ্রেক করেছে।

Tags: গুগল
Previous Post

ট্রাম্প ফেরায় বাংলাদেশে বাড়তে পারে চীনা বিনিয়োগ

Next Post

দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী

Next Post
ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী ও পুলিশ কর্মকর্তা স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী

জেড আই খান পান্না আইনী লড়াইয়ে অংশ নিচ্ছেন, সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার পক্ষে আইনী লড়াই করতে চান জেড আই খান পান্না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT