চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুল্কমুক্ত সুবিধা অপব্যবহারের অভিযোগ স্বীকার করলো বিশ্বব্যাংক

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
1:44 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2017
in বাংলাদেশ
A A

শুল্কমুক্ত সুবিধায় আনা ১৬টি গাড়ির অপব্যবহারের অভিযোগ স্বীকার করে বিশ্বব্যাংক দু’টি গাড়ি জমা দিয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন, অভিযোগ মেনে নিয়ে ১৬টি গাড়ির মধ্যে দু’টি হস্তান্তর করেছে বিশ্বব্যাংক।

শিগগিরই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

শুল্কমুক্ত সুবিধায় আনা ১৬টি গাড়ি যথাযথ আইনি প্রক্রিয়া না মেনে অপব্যবহার করেছে বিশ্বব্যাংক – এই অভিযোগে ১৫ ফেব্রুয়ারি গাড়িসহ পাশবুক তলব করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর প্রেক্ষিতে বিষয়টি সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ৬ মাসের সময় চায় বিশ্বব্যাংক। তাতে রাজী না হওয়ায় রোববার বিশ্বব্যাংক শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে একটি প্রতিনিধি দল পাঠায়।

সর্বশেষ সোমবার সাবেক কর্মকর্তা মিরভা তুলিয়া এবং মৃদুলা সিং-এর নামে আনা বিলাসবহুল দু’টি গাড়ি বিশ্বব্যাংকের উর্ধ্বতন এক কর্মকর্তা জমা দিতে নিয়ে আসেন।

শুল্ক গোয়েন্দারা মনে করছেন শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি অপব্যবহারের সংখ্যা আদতে আরও বেশি।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বরাবর লেখা এক চিঠিতে গাড়ি অপব্যবহারের মাধ্যমে শুল্ক আইন লঙ্ঘনের তদন্তে সর্বাঙ্গীন সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।

Tags: বিশ্বব্যাংক
Previous Post

‘দেশের রাজনৈতিক পরিস্থিতি বাজে দিকে যাচ্ছে’

Next Post

দেশের বাইরে রপ্তানী হচ্ছে বান্দরবানের লেবু

Next Post

দেশের বাইরে রপ্তানী হচ্ছে বান্দরবানের লেবু

বঙ্গোপসাগরের কোলঘেঁষা ভোলার কুকরি-মুকরিতে বন বিভাগের প্রচেষ্টায় সবুজ বেষ্টনি গড়ে উঠেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT