চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে হত্যা মামলায় চাচি-ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড 

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:06 অপরাহ্ন 19, নভেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে হত্যার মামলার আসামি গ্রেফতার, আদালতে হাজির. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বাসাইলে ঝর্ণা রানী দাস নামের এক নারীকে হত্যার পর মরদেহ মাটিতে পুতে রাখার দায়ে চাচি-ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আফরোজা বেগম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, উপজেলার বাসাইল পূর্বপাড়া গ্রামের শাহাদত বেপারীর স্ত্রী মনোয়ারা আক্তার (৩০) এবং মজিবর বেপারীর ছেলে উজ্জল ইসলাম (২৭)। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

টাঙ্গাইলের সাবেক সরকারি কৌশুলী এস আকবর খান জানান, ২০১৮ সালের ২৮ অক্টোবর নিহত ঝর্ণা রানী পাওনা টাকা চাওয়ার জন্য একই এলাকার মনোয়ারা আক্তারের বাড়িতে যান। এতে মনোয়ারার সাথে ঝর্ণা রানী দাসের কথা কাটাকাটি হয়। এসময় মনোয়ারার ভাতিজা উজ্জল এসে ঝর্ণা রানীকে মনোয়ারার ঘরের ভেতরে নিয়ে দুইজনে মিলে গলায় ফিতা পিচিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে নিহতের মরদেহ গুম করার জন্য মনোয়ারার ঘরের ভেতর মাটিতে পুতে রাখে।

পরদিন ২৯ অক্টোবর নিহতের স্বামী সুনীল কুমার দাস বাদি হয়ে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মনোয়ারা বেগম ও তার ভাতিজা উজ্জলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতরা এই হত্যার সাথে জড়িত ও মরদেহ গুম করার জন্য মাটিতে পুতে রাখার কথা স্বীকার করে। পরে পুলিশ মনোয়ারার ঘরের ভেতর মাটিতে পুতে রাখা ঝর্ণা রানী দাসের মরদেহ উদ্ধার করে।

রায় ঘোষণার পর বিচারক দণ্ডিত চাচি-ভাতিজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tags: টাঙ্গাইলভাতিজামামলাযাবজ্জীবন কারাদণ্ডহত্যা
Previous Post

চিরনিদ্রায় শায়িত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক

Next Post

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

Next Post
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

প্রযুক্তি বিষয়ক প্যানেল আলোচনা, পাঁচজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জন্য জ্বালানি রূপান্তর ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন জরুরি: রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT