চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির প্রতিভা স্রষ্টা প্রদত্ত, রোনালদো কঠোর পরিশ্রমী

বলছেন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 19, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো বিশ্বকাপ ট্রফি হাতে, ফুটবল তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলে অধিনায়ক লিওনেল মেসি এবং রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সম্প্রতি সর্বকালের সেরার প্রশ্নে রোনালদো নাকি মেসি সে প্রসঙ্গে বলেছেন আর্জেন্টাইন তারকা। দুজনকেই সর্বকালের সেরা বললেও এগিয়ে রেখেছেন জাতীয় দল সতীর্থ মেসিকে।

ডি মারিয়া বলেছেন, ‘সবসময় একই কথা বলেছি- তারা দুজনেই ইতিহাসের সেরা। কিন্তু এটা স্পষ্ট যে, এখন পর্যন্ত সেরা মেসি। বিষয়টি মোটেও এমন না যে সে আটটি ব্যালন ডি’অর জিতেছে, সবকিছুর জন্যই এমন। রোনালদোর কাছে বিষয়টি এমন শুধু পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। কিন্তু মেসির ক্ষেত্রে, তার পুরোটাই মেধা, স্রষ্টা প্রদত্ত। সেরা হওয়ার জন্য তার অতিরিক্ত কিছু করার দরকার নেই।’

‘রোনালদোর কঠোর পরিশ্রম করতে হয়, ঘণ্টার পর ঘণ্টা জিমে থাকতে হয় এবং সবসময়ই নিজেকে সামনে এগিয়ে নিতে চান। কিন্তু মেসি মনে হয় বন্ধুদের সাথে খেলছেন। সেটার কারণেই তাদের দুজনের মধ্যে পার্থক্যটা বিশাল। মেসির সাথে কারও মিল নেই।’

ডি মারিয়া মেসির সাথে প্রথম সাফল্য পান ২০০৮ সালে, অলিম্পিকে। সে প্রসঙ্গে বলেছেন, ‘সেই অনুভূতিটা অন্যরকম ছিল। তার সাথে অলিম্পিকের ড্রেসিংরুম ভাগাভাগি করে থাকা, তার সাথে কথা বলা, তার আশেপাশে থাকা বিশাল কিছু। আমরা কখনও চিন্তা করিনি জাতীয় দলে একসাথে ১৬ বছর কাটাব। কিন্তু ওই অলিম্পিক পুরোপুরি উপভোগ করে কাটিয়েছি। কারণ আপনি জানেন না আবার কখনও এই মুহুর্ত পাবেন।’

২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জয়ের পর অবসরে গেছেন ডি মারিয়া। মেসি এখনও জাতীয় দলে খেলে চলেছেন। রোনালদোও এখনও মাঠ কাঁপিয়ে চলেছেন।

Tags: আর্জেন্টিনাডি মারিয়াপর্তুগালমেসিরিয়ালরোনালদোলিড স্পোর্টস
Previous Post

সশস্ত্র বাহিনী দিবস বৃহস্পতিবার

Next Post

চিরনিদ্রায় শায়িত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক

Next Post
প্রখ্যাত ব্যক্তিত্ব বসে আছেন লাল সোফায়, পেছনে সবুজ গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক

টাঙ্গাইলে হত্যার মামলার আসামি গ্রেফতার, আদালতে হাজির. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে হত্যা মামলায় চাচি-ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT