চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে হানিয়াকে জড়িয়ে ধরলেন বাদশা, ভাইরাল ভিডিও!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 19, নভেম্বর 2024
in বিনোদন
A A
বাদশা ও হানিয়া কনসার্টে একসঙ্গে, ভাইরাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই লুকোচুরি করছেন পাঞ্জাবি র‌্যাপার বাদশাহ ও পাকিস্তানির অভিনেত্রী হানিয়া আমির। দু’জনের প্রেম নিয়ে কিছুতেই যেন মুখ খুলতে রাজি না এই তারকা যুগল। এরই মাঝে সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হলো চর্চিত এই কাপলের নতুন এক ভিডিও।

ভিডিওতে দেখা গেছে, সম্প্রতি বাদশার কনসার্টে অংশ নিয়েছিলেন হানিয়া। এরপর তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ইভেন্টের একটি ক্লিপ পোস্ট করেছেন যেখানে বাদশাকে জড়িয়ে ধরতে দেখা গেছে হানিয়াকে।

ক্লিপটিতে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’

নিজেদের সম্পর্ককে আপাতত বন্ধুত্বের নাম দিয়েছেন দুজনে। ক্লিপটিতে পাক সুন্দরী হানিয়াকে ধূসর শার্ট এবং ট্রাউজারে দেখা গেছে। বাদশার পরনে ছিল টি-শার্ট ও প্যান্ট। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার সুন্দর বন্ধু! তিনি একজন নিখুঁত রকস্টার! বাদশা আসলে হিরো। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এটি পুনরায় শেয়ার করে বাদশা লিখেছেন, ’সবাই জানে আসল রকস্টার কে’।

জানা গেছে কনসার্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে, তবে কিছু ভক্তের দাবি এটি কানাডায় অনুষ্ঠিত হয়েছিল। গত মাসে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে।

চলতি বছরের মে মাসে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে তার সম্পর্কের গুজব উড়িয়ে ছিলেন হানিয়া। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। আমি থাকলে এসব গুজব থেকে দূরে থাকতাম।

তিনি আরও বলেন, ‘বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি। আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’- হিন্দুস্থান টাইমস

Tags: প্রেমবাদশার‍্যাপারহানিয়া আমির
Previous Post

১৩ সংখ্যাকে অশুভ কেন ধরা হয়, আসলেই কি এটা সংশয়ের

Next Post

আর্জেন্টিনা দলে মেসির জন্য ‘আলাদা’ নিয়ম

Next Post
আর্জেন্টিনা দলের খেলোয়াড় মেসি উল্লাসে ভরা মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলে মেসির জন্য ‘আলাদা’ নিয়ম

সঞ্জীব চৌধুরী গাছের পাশে বসে গিটার বাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম ও দ্রোহের সঞ্জীবকে হারানোর দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT