চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে পোষ্য কোটা বাতিলসহ ৩ দাবিতে আইনি নোটিশ

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
5:19 অপরাহ্ন 18, নভেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, প্রবেশদ্বার ও সাইনবোর্ড দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটাকে বৈষম্যমূলক, বেআইনী এবং সংবিধান পরিপন্থী আখ্যা দিয়ে কোটা পদ্ধতি বাতিলসহ তিন দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি দাবিগুলোর বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

গত শনিবার ১৬ নভেম্বর দেশের শিক্ষা উপদেষ্টা, ইউজিসির চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রারসহ মোট ৬টি দপ্তরে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজিমুদ্দীন (নাজিম মৃধা)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাবেক সহ-সভাপতি।

নোটিশের অন্য দুটি দাবি হলো, যারা পোষ্য কোটায় ভর্তি হয়ে এখনও অধ্যয়নরত রয়েছে তাদের ভর্তি বাতিলে উদ্যোগ গ্রহণ করা এবং বিগত ৪টি শিক্ষাবর্ষে যারা পোষ্য কোটায় ভর্তি হয়েছে ‘গ্রেস মার্ক’সহ তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা।

সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিমুদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানরা কখনও পিছিয়ে পড়া গোষ্ঠী নয়। বরং তাদের সন্তানেরা ভালো পরিবেশ ও ভালো স্কুল-কলেজে পড়ার সুযোগ পেয়ে থাকেন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিজেদের সন্তানদের অনৈতিক সুবিধা দিতে নিজেদের দ্বারা প্রচলিত পোষ্য কোটা চালুর ধারণাটি ‘স্বার্থের সংঘাত’ নীতি এবং সংবিধান পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম রক্ষা ও মানোন্নয়নের স্বার্থে অবিলম্বে তা বাতিল করা উচিত। এ ধরণের পোষ্য কোটার প্রচলন বিশ্ববিদ্যালয় আইন ও দেশের সংবিধানে এমন অন্যায্য অগ্রাধিকার দেওয়ার কোন সুযোগ নেই। এটি রাষ্ট্রের মৌলিক নীতি ও সংবিধান পরিপন্থী।

ভর্তি পরীক্ষায় পোষ্য কোটায় ‘গ্রেস মার্ক’ দিয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জ্বাজনক মন্তব্য করে তিনি বলেন, পূর্বে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও পোষ্য কোটাধারীদের ‘গ্রেস মার্ক’ দিয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত গ্রহণ দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ের জন্যে লজ্জাজনক ও বিশ্ববিদ্যালয়ের মৌলিক ধারণার পরিপন্থী। এটা করার অধিকার ও কর্তৃত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই।

তবে নোটিশটি এখনো হাতে পায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ।

Tags: পোষ্য কোটারাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় বাংলাদেশের শিক্ষার্থী সংখ্যা

Next Post

বিদায়বেলায় যে ঘাটতির কথা স্বীকার করলেন ইমরুল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায়বেলায় যে ঘাটতির কথা স্বীকার করলেন ইমরুল

বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ২০৩০ পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়: রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT