চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘পথের পাঁচালী’র সেই দুর্গা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 18, নভেম্বর 2024
in - সেমি লিড, বিনোদন
A A
প্রখ্যাত অভিনেত্রী দুর্গা, মারা গেছেন, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন সত্যজিৎ রায় নির্মিত ‘পথের পাঁচালী’ সিনেমায় ‘দুর্গা’ চরিত্র রূপায়নকারী উমা দাশগুপ্ত। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিধায়ক-পরিচালক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছেন ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন উমা দাশগুপ্ত। যদিও ক্যানসার মুক্তও হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও ক্যানসারে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়ায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই মারা যান এই অভিনেত্রী।

উমা দাশগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তী একই ভবনে বসবাস করেন। এ তথ্য উল্লেখ করে চিরঞ্জিৎ বলেন, ‘সকালে উনার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।

১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমায় ‘অপুর’ দিদি ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করেন উমা দাশগুপ্ত। কিশোরী বয়েসের সেই চরিত্র পর্দায় জীবন্ত করেছিলেন তিনি। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে একটি সিনেমায় অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি কুড়ান উমা। পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন।

এ বিষয়ে কথা বলতে সংবাদমাধ্যমটি যোগাযোগ করে সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে। উমা দাশগুপ্তর সঙ্গে তার কোনো স্মৃতি আছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তখন শিশু। ফলে সেভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদির বয়স তখন মাত্র ১৪ বছর। পরে আর অভিনয় করেননি। ফলে উনার সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।’

শৈশব থেকেই থিয়েটার করতেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। সেই শিক্ষকের সুবাদেই সত্যজিৎ আবিষ্কার করেছিলেন ‘পথের পাঁচালী’ সিনেমার ‘দুর্গা’ উমা দাশগুপ্তকে। তবে উমা দাশগুপ্তর বাবা চাননি মেয়ে রুপালি জগতে পা রাখুক, পরে সত্যজিৎ রায় নিজেই পরিবারকে রাজি করান।- আনন্দবাজার অনলাইন

Tags: দুর্গাপথের পাঁচালীলিড বিনোদনসত্যজিৎ রায়
Previous Post

ট্রাম্পের মনোনীত অনভিজ্ঞ প্রার্থীদের নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ

Next Post

ভারতে র‍্যাগিংয়ের শিকার হয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Next Post
বাংলাদেশের মেডিকেল কলেজ শিক্ষার্থীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে র‍্যাগিংয়ের শিকার হয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিতুমীর শিক্ষার্থীদের সড়ক-রেল অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT