চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজে প্রথমদিনে কেমন করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 18, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার উইন্ডিজের বলের মুখোমুখি হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ। বিবর্ণ ব্যাটিংয়ের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না লাল-সবুজ দল। ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের টপঅর্ডার ছন্দ হারিয়েছে। স্বস্তির দিক, রান পেয়েছেন মিডল অর্ডারের দুজন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে চার দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সময় স্বল্পতায় দুদিনে নামিয়ে আনা হয়েছে। প্রথমদিনে ব্যাটে নেমে ৭৩.২ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জবাবে ৫ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ একাদশ।

ব্যাটে নেমে বাংলাদেশ কিছুটা ওয়ানডে মেজাজে খেলেছে। ইনিংসের ষষ্ঠ ওভারে পেসার শ্যারন লুইসের বলে মাহমুদুল হাসান জয় ক্যাচ দেন স্লিপে। ১৯ বল খেলে ৮ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

জাকির হাসানের ইনিংস এরচেয়ে একটু লম্বা। ৩৪ বল আর ১৫ রানের ইনিংস শেষ হয়েছে জাইর ম্যাকঅ্যালিস্টারের বলে। মুমিনুল হক আর শাহাদাত হোসেন দীপু জুটি গড়ার চেষ্টা করে বেশি সময় টিকতে পারেননি। ৩০ বলে ২৫ রান করে বোল্ড হয়ে ফেরেন দীপু। ৫৮ বলে ৩১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। বোর্ডে ১০১ রান তুলতে নেই ৪ উইকেট।

৫৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন দলে ফেরা লিটন দাস। বাকিদের সুযোগ দিতে স্বেচ্ছায় চলে যান ক্রিজ থেকে। স্বস্তি দিয়েছেন পরের দুজন জাকের আলী ও অঙ্কন। জাকের ১১০ বলে ৪৮ রান, আর অঙ্কনের ব্যাটে ৮৭ বলে ৪১ রান আসে। তারাও অন্যদের সুযোগ দিতে ক্রিজ ছাড়েন স্বেচ্ছায়।

বেশিক্ষণ টিকে থাকতে পারেননি মিরাজ। ১১ রানে স্টাম্পিংয়ের শিকার হন অধিনায়ক। পেসার হাসান মাহমুদ রানের খাতা খোলার আগে আউট হলেও ব্যাটে তাইজুল ইসলাম দেখিয়েছেন দৃঢ়তা। তাসকিনের সঙ্গে তার ২৩ রানের জুটির পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জবাবে প্রথম ওভারে উইকেট হারায় উইন্ডিজ। হাসান মাহমুদের বলে আউট হন অধিনায়ক ব্র্যাথওয়েট। দ্বিতীয় ওভারে নাহিদ রানা দেখিয়েছেন গতির ঝলক।

Tags: অঙ্কনঅ্যান্টিগাওয়েস্ট ইন্ডিজজাকের আলীবাংলাদেশমিরাজলিড স্পোর্টস
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে ছাত্রশিবির

Next Post

পাকিস্তান থেকে কী পণ্য আমদানি করে বাংলাদেশ, কী রপ্তানি করে?

Next Post
বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা পাশে রাখা, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান থেকে কী পণ্য আমদানি করে বাংলাদেশ, কী রপ্তানি করে?

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এর শেষ বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT