চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যসেবায় গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার ও বিকাশের অংশীদারিত্ব চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in কর্পোরেট নিউজ
A A
বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়নে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস) দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই অংশীদারিত্ব ডিজিটাল সেবার মাধ্যমে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবাগুলো একত্রিত করবে, যার মাধ্যমে লাখ লাখ মানুষ তাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যসেবা পেতে পারেন।

জিডিএইচএসের ব্যবহারকারীরা ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্মে বিকাশের নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত এবং সহজ লেনদেনের অভিজ্ঞতা পাবে। এছাড়া এই উদ্যোগের ফলে রোগীরা সহজেই চিকিৎসা পরামর্শ, টেস্ট এবং স্বাস্থ্যপণ্য ক্রয়ের পেমেন্ট বিকাশেই দিতে পারবেন।

বিকাশের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ক এবং জিডিএইচএসের স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সমন্বয়ে দেশের প্রত্যন্ত এবং সুবিধাবঞ্চিত এলাকাগুলোয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এটি দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং জনগণের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমদ আরমান সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেমন কাজী ওয়াকার আহমেদ (ফিনান্সিয়াল অ্যাডভাইজর, গ্রামীণ টেলিকম ট্রাস্ট), মোহাম্মদ সোলাইমান রাসেল (প্রধান প্রযুক্তি কর্মকর্তা, জিডিএইচএস), হাসিবুল হাসান (প্রধান মার্কেটিং কর্মকর্তা, জিডিএইচএস) প্রমুখ।

বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন আলী আহমেদ (চিফ কমার্শিয়াল অফিসার), হোসেন মো. শহীদুল হক (ইভিপি ও হেড অব ডিপার্টমেন্ট বিজনেস ফাইন্যান্স), মো. তায়েব হোসাইন চৌধুরী (জেনারেল ম্যানেজার, মার্চেন্ট পেমেন্ট) এবং ফয়সাল শহীদ (ইভিপি ও হেড অব ডিপার্টমেন্ট, মার্চেন্ট পেমেন্টস)।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস এবং বিকাশ উভয় প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। এই অংশীদারিত্ব ডিজিটাল স্বাস্থ্যসেবার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের মানুষের জন্য একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলবে।

Tags: গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনবিকাশ
Previous Post

দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

Next Post

সরকারের ১শ’ দিনে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা

Next Post
বাংলাদেশের একজন যুব নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্যান্য ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ১শ’ দিনে সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান মনে করেন বিশ্লেষকরা

ফারুকী এক আলোচনাসভায় বক্তা হিসেবে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সাথে ফারুকীর বৈঠক সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT