চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাইব্যুনালে একইদিনে হাজির করা হবে ১৪ সাবেক মন্ত্রী-বিচারপতি-সচিবকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in - সেমি লিড, আদালত
A A
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলায় ও ইংরেজি সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক সচিবসহ মোট ১৪ জন আসামিকে হাজির করা হবে।

রোববার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আগামীকাল সকাল ১০টায় তাদেরকে প্রথমবারের মতন ট্রাইব্যুনালে হাজির করা হবে।

তিনি বলেন, সাড়ে ১০টায় পিটিশনের শুনানি হবে। এ সময় যদি তাদের কারো আইনজীবী উপস্থিত থাকেন তাহলে ওকালতনামা দাখিল করে তারা অভিযুক্তদের পক্ষে কথা বলতে পারবেন।

গাজী এম এইচ তামিম বলেন বলেন, নতুন ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ এখনও চলমান থাকার কারণে তাদেরকে আপাতত অস্থায়ী ট্রাইব্যুনালেই আনা হচ্ছে। এ জন্য ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ও এর আশেপাশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে আগামীকাল গণমাধ্যমকর্মীসহ যারা ট্রাইব্যুনালে উপস্থিত হবেন এমন সকলকে দ্বায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালতের ভেতর (ট্রাইব্যুনাল প্রাঙ্গন নয়) প্রবেশকারী কেউ, এমনকি প্রসিকিউটররাও মোবাইল বা কোনো অপ্রয়োজনীয় ডিভাইস সাথে নিতে পারবেন না।

এরআগে ২৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে (শোন এরেস্ট) ১৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা যাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, দীপু মনি, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালট্রাইব্যুনাল
Previous Post

অমিত হাসানের আরও একটি সেঞ্চুরি

Next Post

ট্রাফিক অভিযানে ৫২ লাখ টাকা জরিমানা, ১৩৮১ মামলা

Next Post
Traffic police checking motorcycle documents on busy street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক অভিযানে ৫২ লাখ টাকা জরিমানা, ১৩৮১ মামলা

প্রধান উপদেষ্টা নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পুরো ভাষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT