চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-মালদ্বীপেও হাউজফুল শাকিবের ‘দরদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in বিনোদন
A A
নাটক দেখছেন দর্শকরা চ্যানেল আই অনলাইন এর প্রেক্ষাগৃহে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পাশাপাশি একযোগে শাকিব খানের ‘দরদ’ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ও মালদ্বীপে। দুটি দেশে চলা সবগুলো শো-ই হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিনেমা হলের বিভিন্ন ভিডিও-ছবিতে এমনটা দেখা গেছে।

এ বিষয়ে সিনেমার পরিচালক অনন্য মামুন বলেন, যুক্তরাষ্ট্র ও মালদ্বীপে ‘দরদ’ ভালো যাচ্ছে। দেশের মতো সেখানকার দর্শকরা হাউজফুল দিচ্ছে। ২২ নভেম্বর থেকে দুবাই, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশের দর্শকরা ‘দরদ’ উপভোগ করতে পারবেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশে ৮৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দরদ’। মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসায় ভাসছেন শাকিব খান। দুলু মিয়াঁ চরিত্রে তার অভিনয় ক্যারিশমায় মুগ্ধ হচ্ছেন সবাই। মুক্তির পর থেকে সিঙ্গেল থেকে মাল্টিপ্লেক্স সবখানে চোখে পড়ার মতো দর্শক দেখা যাচ্ছে।

একদিকে রহস্যের বেড়াজাল, অন্যদিকে নায়িকার সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রি। দর্শকরা বলছেন, এমন অভিনয় শুধু শাকিবকে দিয়েই সম্ভব!

খোঁজ নিয়ে জানা গেছে, ‘দরদ’ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে, তেমনি ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে শাকিবিয়ানদের। ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, ‘দরদ’ সিনেমার মূল চালিকাশক্তি এর রহস্য এবং শাকিব খানের অভিনয়।

এই সিনেমায় যেমন ভিন্ন এক শাকিবের দেখে মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক।

শাকিব-সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।

Tags: অনন্য মামুনদরদমালদ্বীপযুক্তরাষ্ট্রলিড বিনোদনশাকিব খান
Previous Post

উম্মে সালমা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়

Next Post

পাকিস্তানের সাদা বলের কোচ হচ্ছেন আকিব জাভেদ

Next Post
পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলের খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাদা বলের কোচ হচ্ছেন আকিব জাভেদ

জাতীয় রাজস্ব বোর্ডের অফিসের সাইনবোর্ড, ঢাকার পেশাগত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT