চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 17, নভেম্বর 2024
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
রাস্তার পাশে ডেঙ্গু মোকাবিলার জন্য ফগিং কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রমবর্ধমান তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকালের কারণে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। ২০২৪ সালে এ রোগে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪০০ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ বিগত কয়েক বছরের মধ্যে ডেঙ্গুর সবচেয়ে খারাপ পরিস্থিতির সাথে লড়াই করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডেঙ্গুর ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব।

রয়টার্স জানিয়েছে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গুজনিত জটিলতায় এ বছর এখন পর্যন্ত ৪০৭ জনের মৃত্যু হয়েছে এবং ৭৮,৫৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত, ৪,১৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে ১,৮৩৫ জন রাজধানী ঢাকায় এবং ২,৩৩৮ জন ঢাকার বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের প্রাদুর্ভাব গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক কবিরুল বাশার বলেন, আমরা অক্টোবরেও বর্ষার মতো বৃষ্টিপাত দেখছি, যা অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আবহাওয়ার ধরণ পরিবর্তনের ফলে রোগের প্রাথমিক বাহক এডিস ইজিপ্টি মশার জন্য সর্বোত্তম পরিস্থিতি তৈরি হয়েছে। ঋতুর এই পরিবর্তনগুলো মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করছে।

তাপমাত্রা বৃদ্ধি ও দীর্ঘ বর্ষাকাল ডেঙ্গুর বিস্তারকে ত্বরান্বিত করছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়, তবে এবার তা সময়সীমা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে। শহরের ঘন জনসংখ্যা এবং অপর্যাপ্ত স্যানিটেশনও রোগের বিস্তারকে বাড়িয়ে তুলেছে।

কবিরুল বাশার এই রোগের ওপর নজরদারি ও লাগাম টেনে ধরার জন্য বাংলাদেশে বছরব্যাপী নজরদারির আহ্বান জানান। প্রখ্যাত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, মৃত্যুর হার ১ শতাংশের নিচে রাখা সম্ভব, যদি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের ফলে তীব্র চাপের মুখে পড়েছে। বিশেষ করে ঢাকার বাইরের গ্রামীণ এলাকাগুলোর রোগীদের সময়মতো চিকিৎসা পেতে বেশ সমস্যা হচ্ছে। ডাক্তাররা জানান, অনেক ক্ষেত্রেই রোগীরা দেরিতে চিকিৎসা নিতে আসেন, যা পরিস্থিতি জটিল করে তোলে। ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো মৃদু হওয়ায় রোগ নির্ণয়ে দেরি হয়, যা রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে আহ্বান জানিয়েছেন। মশা তাড়ানোর ওষুধ ব্যবহার, মশারি টাঙানো এবং বাড়ির আশেপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে সবাইকে পরামর্শ দেয়া হচ্ছে।

২০২৩ সালটি ডেঙ্গুর ক্ষেত্রে রেকর্ড পরিমাণ ভয়াবহ ছিল। সে বছরে ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩,২১,০০০ জনেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়।

Tags: জলবায়ু পরিবর্তনডেঙ্গুবাংলাদেশরয়টার্স
Previous Post

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় অবস্থানে নিতে সরকারের পদক্ষেপ প্রয়োজন’

Next Post

রোনালদো ‘শ্রেষ্ঠ মানুষ’, মেসিকে ‘গ্রহের বাইরের’ বলছেন পিকে

Next Post
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো ‘শ্রেষ্ঠ মানুষ’, মেসিকে ‘গ্রহের বাইরের’ বলছেন পিকে

বাধা দিয়ে পুলিশ ও সাংবাদিকরা কারাগারে প্রবেশের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে কেমন আছেন ব্যারিস্টার সুমন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT