চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 16, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল পাকিস্তান। সে লক্ষ্যে পাকিস্তানের বোলাররা তাদের সেরাটা দিয়ে স্বাগতিকদের দেড়শর আগেই আটকে দেয়। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেই টার্গেট তাড়া করে নেমে হতাশ হয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের ১৩ রানের হারে এক ম্যাচ আগেই টি-টুয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার।

শনিবার সিডনিতে সিরিজের দ্বিতীয় টুয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার ম্যাথু শর্ট। জবাবে পাকিস্তান টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২ বল বাকি থাকতে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। সিরিজে ২-০তে এগিয়ে গেল অজিরা।

ব্যাটে নেমে ম্যাথু শর্ট ও জেক ফ্রেজার-ম্যাকগার্কের ঝড়ে ৪ ওভারেই ৫২ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ২২ বলের ওপেনিং জুটি ভেঙে ফ্রেজার-ম্যাকগার্ক ৯ বলে ২০ রানে আউট হলে। হারিস রউফ একই ওভারে জশ ইংলিসকে ফেরান শূন্য রানে।

পরের ওভারে শর্ট থামেন আব্বাস আফ্রিদির কাছে বোল্ড হলে। তার ১৭ বলে দুটি করে চার ও ছয়ে সাজানো ৩২ রানের ইনিংস ছিল সর্বোচ্চ। দলীয় স্কোর একশ পার হওয়ার আগেই ২১ রান করে ফিরে যান তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর রউফের সঙ্গে আব্বাস ও সুফিয়ান মুকিমের বলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। অ্যারন হার্ডির ২৩ বলে ২৮ রানের সুবাদে দেড়শর কাছাকাছি রান হয়।

রউফ চার ওভারে ২২ রান দিয়ে নেন চার উইকেট। তিনটি পান আব্বাস এবং দুটি মুকিমের।

লক্ষ্যে নেমে পাকিস্তান টি-টুয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি। প্রথম তিন ওভারে ১৭ রানে দুই উইকেট হারায় তারা। দশম ওভারে জনসনের বলে মোহাম্মদ রিজওয়ান ১৬ ও সালমান আগা শূন্য রানে ফেরেন ।

৪৪ রানে চার উইকেট হারানোর পর পাকিস্তান ঘুরে দাঁড়ায় উসমান খান ও ইরফান খানের জুটিতে। তাদের ব্যাটে ১৬ ওভারে একশ পার করে সফরকারীরা। উসমানকে ইনিংস সেরা ৫২ রানে ফেরান স্পেন্সার জনসন। ৫৮ রানের এই জুটি ভাঙলে ধাক্কা খায় পাকিস্তান।

অন্যপ্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও ইরফান একাই হাল ধরেছিলেন। শেষ ৬ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৬ রান, অন্যদিকে অজিদের প্রয়োজন ছিল কেবল একটি উইকেট। কঠিন পরীক্ষায় উতরে যেতে পারেনি পাকিস্তান। নাথান এলিসের ওভারে চতুর্থ বলে রউফ রান আউট হলে ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থেকেই ইনিংস শেষ করতে হয় ইরফান খানের।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভার বল করে ২৬ রানে ৫ উইকেট নেন জনসন। এছাড়া ২ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

Tags: অস্ট্রেলিয়াজাম্পাটি-টুয়েন্টি সিরিজপাকিস্তানফ্রেজার-ম্যাকগার্করিজওয়ানলিড স্পোর্টস
Previous Post

সংঘাতময় মণিপুরে বাড়ছে লাশ, সাত জেলায় ইন্টারনেট বন্ধ

Next Post

ভাত খেয়েও ওজন ঠিক রাখার দারুণ ৩ কৌশল

Next Post
কাঁচা আমের পোলাও, গরমে স্বাদ বদলে নতুন রেসিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাত খেয়েও ওজন ঠিক রাখার দারুণ ৩ কৌশল

উন্নত ড্রোন প্রযুক্তি ও কিম জং উনের নির্দেশনা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাপকহারে অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT