চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কনসার্টে মুগ্ধ শ্রোতা, স্মৃতিতে ফিরলেন বাচ্চু-শাফিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 16, নভেম্বর 2024
in বিনোদন
A A
বড় পর্দায় জেমসের পারফরম্যান্সের দৃশ্য, দর্শক উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বেশকিছু কনসার্টে নানাবিদ ঝামেলার অভিযোগ ছিলো দর্শকদের। হতাশা প্রকাশ করেছিলেন আয়োজকরাও। রাজনৈতিক পটপরিবর্তনে এক্ষেত্রে ভেন্যু পাওয়া এবং নিরাপত্তা ছিলো প্রধান ইস্যু! তবে সেই জটিলতা বোধহয় কাটতে চলেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর সেনা প্রাঙ্গণে হয়ে গেল নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড নিয়ে বছরের সবচেয়ে আলোচিত কনসার্ট! যদিও এই কনসার্টটিও হওয়ার কথা ছিলো গেল মাসের ১৮ তারিখে! ভেন্যু জটিলতা, নিরাপত্তা ইস্যুর কারণে মাস খানেক পিছিয়ে যায়। সেই সাথে পরিবর্তন হয় ভেন্যু।

ঢাকা রেট্রো ব্যান্ডের সদস্যরা মঞ্চে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ নানা আশঙ্কা নিয়ে হওয়া ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ এর আয়োজনে ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি নিয়ে শেষ পর্যন্ত তৃপ্ত দর্শক! বেশ কয়েকজন দর্শকের সাথে কথা বলে জানা যায়, শুক্রবারের কনসার্টটি নিয়ে তারা খুব একটা আশাবাদী ছিলেন না। এরআগে গেল মাসে দুটি ভেন্যু পরিবর্তন হলে কনসার্টটি নিয়ে আশায় ছেড়ে দিয়েছিলেন! তবে শেষ পর্যন্ত এক মাসের মধ্যে আয়োজকরা যে কনসার্ট উপহার দিলো, তাতে তৃপ্ত দর্শক!

ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম নামের একজন দর্শক জানান, এই কনসার্ট নিয়ে দুই মাস ধরেই ভীষণ উত্তেজনার মধ্যে ছিলাম। আমাদের বেড়ে উঠা যাদের গানের সাথে, সেই দলগুলোকে একমঞ্চে দেখার অপেক্ষা ফুরাচ্ছিলো না। গেল মাসেই টিকেট কেটে রেখেছিলাম। কিন্তু তখন যখন কনসার্টটি হলো না, মন খারাপ হয়েছিলো। তবে সেই মন খারাপের অনুভূতি দ্বিগুণ ভালো হয়ে ফিরে এলো শুক্রবার (১৫ নভেম্বর)!

বাচ্চু-শাফিনের কনসার্টে দর্শকদের উপভোগ্য পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, সাম্প্রতিক এমন দারুণ আয়োজনের কনসার্ট আর উপভোগ করিনি। মাইলস, নগরবাউল জেমস কিংবা আর্ক – প্রত্যেকে তাদের সেরা পারফর্ম উপহার দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমার মাইলসের পারফর্ম দুর্দান্ত লেগেছে।

নব্বই দশকের চার ব্যান্ড- যাদের পারফর্ম দেখতে এদিন কনসার্টে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিশেষ করে এই কনসার্টে নারী দর্শকের উপস্থিতি ছিলো অন্য যেকোনো সাধারণ কনসার্টের চেয়ে বেশী! এমনটাই মনে করেন কনসার্ট উপভোগ করতে যাওয়া কবি ও সাংবাদিক ইলিয়াস কমল।

তিনি বলেন, ঢাকা শহরে বড় আয়োজনের কনসার্টগুলোতে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এরআগে আমার দেখা কোনো কনসার্টেই এতো নারী দর্শকের উপস্থিতি দেখিনি। আমারতো মনে হয় মোট দর্শকের চল্লিশ ভাগ নারী ‘ঢাকা রেট্রো’র কনসার্টে উপস্থিত ছিলেন।

পুরো আয়োজন নিয়ে কমল বলেন, কনসার্টে বোনাস হিসেবে ছিলেন গিটারিস্ট অনি ও জন কবির! চারটি গানে পারফর্ম করেন তারা। এরমধ্যে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে ‘হাসতে দেখো’ গানটিসহ আরো একটি গান করেন তারা। শুধু আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করা নয়, কনসার্টে মাইলস যখন পারফর্ম করতে আসেন- তখন হামিন আহমেদ প্রয়াত শাফিন আহমেদকে উৎসর্গ করেও একটি গান করেন। যা এই আয়োজনের একটি উল্লেখযোগ্য দিকই বলা চলে!

বিপুল নামের আরেক দর্শক জানান, জেমসের গান দেখতেই শুক্রবারের কনসার্টে গিয়েছিলাম। কিন্তু সবাই যে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন, সত্যিই মুগ্ধ হয়েছি। আর জেমসকে সাধারণত এমন কনসার্টে বড়জোর ৬টি গান গাইতে দেখি, কিন্তু এদিন তিনি প্রায় ১১টির মতো গান পরিবেশন করেন!

Tags: আইয়ুব বাচ্চুজেমসনগরবাউলমাইলসলিড বিনোদনশাফিন
Previous Post

বাংলাদেশের ইতিহাস ছাত্রজনতার সংগ্রামের ফল: সমাজকল্যাণ উপদেষ্টা

Next Post

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ভারতীয় আমেরিকানদের আহ্বান

Next Post
নির্বাচনী বক্তৃতার সময় ডোনাল্ড ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ভারতীয় আমেরিকানদের আহ্বান

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সাইকোমেট্রিক্স বিষয়টি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকোমেট্রিক্স বিষয়টি সমাজে ছড়িয়ে দিতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT