চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেট দৌরাত্ম্যে আলুর দামে নতুন চমক

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:43 অপরাহ্ন 16, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
আলু পণ্য বোঝাই ট্রাক থেকে পড়ছে, বাজারে আলুর দাম বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রতি কেজি আলুর দাম ঠেকেছে ৭০ থেকে ৮০ টাকা। অভিযোগ রয়েছে, আলুর দাম নিয়ন্ত্রণ করছে উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সীগঞ্জের হিমাগার কেন্দ্রিক সিন্ডিকেট। হিমাগার গেটে আলুর পাইকারি ও খুচরা দরে রয়েছে বড় পার্থক্য। হাত বদল হলেই বাড়ছে আলুর দাম। গতবছর এই সময়ে খুচরা বাজারে আলুর দাম কেজিপ্রতি ছিল ৪৫ থেকে ৫০ টাকা।

ভোক্তাদের অভিযোগ: পর্যাপ্ত আলু মজুত সত্ত্বেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু। এর জন্য মনিটরিং দুর্বলতাকে বড় কারণ বলছেন তারা। জিম্মি হয়ে বাড়তি দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে বাজারে এসেছে নতুন আলু, দাম হাকা হচ্ছে ২০০ টাকা কেজি পর্যন্ত।

পাইকারদের অভিযোগ: আলুর বাজার এখন হিমাগারকেন্দ্রিক সিন্ডিকেট বা মজুতদারদের নিয়ন্ত্রণে। তারাই পর্যাপ্ত মজুত থাকার পরও রেকর্ড দরে আলু কিনতে বাধ্য করছেন। আর খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারদের। অস্বাভাবিক দামে আলু কিনতে বাধ্য হওয়ায় ক্ষোভে ফুঁসছেন ভোক্তারা।

প্রতিবছরের মতো আলু উৎপাদন মৌসুম শুরুর পরই  হিমাগারে আলু সংরক্ষণ করা হয়। এরপরই দাম বাড়ানোর খেলা শুরু হয়। বর্তমানে শুধু মুন্সিগঞ্জ জেলার ৫৪ হিমাগারে মজুত আছে ১ লাখ ৫১ হাজার টন আলু। যার মধ্যে ৭১ হাজার টন খাবার আলু। এই আলু নিয়েই অসাধু সিন্ডিকেট কারসাজি চালিয়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রিতভাবে আলু বাজারে ছাড়ছে।

মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য বলছে: গত মৌসুমে মুন্সীগঞ্জ জেলায় ১০ লাখ ৩৬ হাজার ২৫৫ টন আলু উৎপাদন হয়। এবার ৩৪ হাজার ৬৬৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে নতুন মৌসুমের আলু রোপণ। প্রায় ৭৩ হেক্টর জমিতে ইতোমধ্যে রোপণ হয়েছে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর টাউনহল, কাটাসুর বাজার, হাতিরপুল, রামপুরা কারওয়ান বাজার  ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। তবে বড় বাজার থেকে পাল্লা (৫ কেজি) হিসাবে কিনলে কিছুটা কমে পাওয়া যায়। ১৫ দিন আগে আলুর কেজি ছিল ৫৫-৬০ টাকা।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলছেন: হিমাগার পর্যায়ে আলুর দাম বেড়ে ৬২ টাকায় উঠেছে। এমন দাম আগে কখনো দেখা যায়নি। আলুর বাড়তি চাহিদার কারণে মজুতদারেরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।

কারওয়ান বাজারে আলুর পাইকারি বিক্রেতা কবির হোসেন বলছেন: হিমাগার থেকে চাহিদা অনুসারে আলুর সরবরাহ পাচ্ছি না আমরা। আবার দাম বেশি থাকায় আলুর বিক্রিও আগের তুলনায় কিছুটা কমেছে।

এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে: সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ১০০ টাকায়, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দুল ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা শসা ৮০ টাকা এবং কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Tags: আলুআলুর দামবাজারদর
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Next Post

ক্ষুর দিয়ে পোচ দিতে বারণ করলেন ব্যাচেলর পয়েন্টের শিমুল

Next Post
ব্যাচেলর পয়েন্টের শিমুলের ছবি, বাংলার সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুর দিয়ে পোচ দিতে বারণ করলেন ব্যাচেলর পয়েন্টের শিমুল

বাংলাদেশের সেনা সদস্যরা নিরাপত্তার জন্য চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়াল সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT