চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই বিপ্লবে নিহত-আহতদের সম্মানে দেশব্যাপী কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 15, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের ১০০তম দিন উপলক্ষ্যে বিপ্লব-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী আজ শুক্রবার ১৫ নভেম্বর বিশেষ কর্মসূচি আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪-এর বিপ্লবের প্রিয় সহযোদ্ধাগণ, ১৫ নভেম্বর জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষ্যে আমাদের অমর সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খোঁজখবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করছে।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য: জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারগুলোর সঙ্গে সংহতি প্রদর্শন এবং তাদের সম্মান জানানো।

কর্মসূচির ধাপসমূহ: আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সশরীরে যোগাযোগ করা, তাদের সার্বিক খোঁজখবর নেওয়া। আর্থিক সহায়তা বা চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সংগ্রহ করা। রাষ্ট্র সংস্কারে মতামত ও পরামর্শ সংগ্রহ করা। জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংরক্ষণ করা। শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত এসব উদ্যোগ সফল করতে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Tags: জুলাই-বিপ্লবদেশব্যাপী কর্মসূচি
Previous Post

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এত ক্ষোভ কেন?

Next Post

খুনের হুমকি পেয়ে যা বললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা

Next Post
অভিনেতা টুয়েলভথ ফেল প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুনের হুমকি পেয়ে যা বললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা

নেতা একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আট বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারবো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT