চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতেও কমেছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে যা আন্তর্জাতিক অর্থনীতি এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। মূলত যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং ডলার শক্তিশালী হওয়ার প্রভাবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে। এতে বাংলাদেশের পাশাপাশি ভারতেও কমেছে স্বর্ণের দাম।

আনন্দবাজার জানিয়েছে, কয়েক মাস আগেও ভারতে স্বর্ণের দাম ছিল ৮০ হাজারে রুপি ছিল। যা এখন ৭৫ হাজারে রুপিতে চলে এসেছে।

ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৩ নভেম্বর সকাল ৭টায় আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল ৭৫ হাজার ২১০ রুপি। যা চলতি মাসের মধ্যে সর্বনিম্ন। স্বর্ণের দাম আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের ৯ অক্টোবর সর্বোচ্চ সীমায় পৌঁছায় স্বর্ণের দাম। ওই দিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ৮১ হাজার ৫০০ রুপিতে। তারপর থেকে ধীরে ধীরে দাম কমতে শুরু করে।

বিশেষজ্ঞদের একাংশের দাবি, অক্টোবরে উৎসবের মাস শেষ হতেই বাজারে স্বর্ণের চাহিদা কমতে শুরু করে। আন্তর্জাতিক বাজারেও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পর স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু, বাস্তবে তা হয়নি।

১৩ নভেম্বর কলকাতার বাজারে ২৪, ২২ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ১০ গ্রামে যথাক্রমে ৩৩০ রুপি, ৪৪০ রুপিও ৪০০ রুপি কমেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব বাজারেও স্বর্ণের দাম কমেছে। ১২ নভেম্বর স্পট গোল্ডের দর আউন্স প্রতি ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে এর বিক্রয়মূল্য ২,৬০৪.৮৭ ডলারে নেমে আসে। যা ২০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। ওই তারিখে এক আউন্স স্বর্ণের দাম ছিল ২,৫৮৯.৫৯ ডলার।

‘এলকেপি রিসার্চ’ এর ভাইস প্রেসিডেন্ট যতীন ত্রিবেদী বলেন, বর্তমানে সূচক যেভাবে নীচের দিকে নামছে, তাতে আগামী দিনে স্বর্ণের দাম ৭২ হাজার রুপিতে পৌঁছাতে পারে।

Tags: দামবিশ্ববাজারস্বর্ণস্বর্ণের দাম
Previous Post

বাবা বললেন ‘আমার কারণে মৃত্যু হয়েছে আমার মেয়ের’

Next Post

চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা

Next Post
খাদ্য মজুদ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা

রাজধানীর রাজপথে লাল মজলুম সমাবেশের ছবি, বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর রাজপথে আসছে ‘লাল মজলুম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT