চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিটিবি’র নতুন পাঠ্যবই: যুক্ত হচ্ছেন শেরেবাংলা, ভাসানী ও জিয়া

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
2:07 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
নতুন পাঠ্যবইয়ের বইপত্র ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই-আগস্ট গণঅভুত্থান যুক্ত হচ্ছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে। ইতিহাসে যার যতটুকু অবদান ঠিক ততটুকুই জানবে আগামী প্রজন্ম’ এমন মন্তব্য করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, বাংলাদেশের জন্মের পেছনে শেরেবাংলা, ভাসানী ও জিয়ার যে অবদান আছে তা যুক্ত করা হচ্ছে। থাকছে ৭ই মার্চের ভাষণও।

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে এম রিয়াজুল হাসান বলেন,  ২০২৫ সালের পাঠ্য পুস্তকের কমপক্ষে ৯০ শতাংশ জানুয়ারির মধ্যেই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে বলে বলে আশা করছে এনসিটিবি।

তিনি জানান, ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করা হয়েছে সামনের শিক্ষাবর্ষে। এরই মধ্যে কয়েকটি শ্রেণিতে নতুন পান্ডুলিপিতে নতুন বই ছাপার কাজও শেষে হয়েছে। এর আগের শিক্ষাবর্ষগুলোতে দেশপ্রধানের ছবি বা একক ব্যক্তিকে নিয়ে শ্লোগান থাকলেও এবার তা থাকছে না।

তিনি আরও জানান, এতে যুক্ত হচ্ছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান। পাঠ্যপুস্তক থেকে প্রায় সরিয়ে ফেলা শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানের ইতিহাস গুরুত্ব দিয়ে যুক্ত হচ্ছে। থাকছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণও। সব অবদানকেই তুলে ধরা হবে পাঠ্যপুস্তকে।

গেল কয়েক বছর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোট বইয়ের বিশাল একটি অংশ ভারত থেকে ছাপার রেওয়াজ থাকলেও এই বছর সব বই ছাপা হচ্ছে বাংলাদেশে।

Tags: এনসিটিবিজিয়াশেরেবাংলা
Previous Post

ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লি

Next Post

দুর্বল সাত ব্যাংক পেল সাড়ে ৬ হাজার কোটি টাকা

Next Post
বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের লোগো, অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংকিং সেক্টর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল সাত ব্যাংক পেল সাড়ে ৬ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন এর লোগো ও দ্য গার্ডিয়ান পত্রিকার কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এক্স’ একটি বিষাক্ত মিডিয়া প্ল্যাটফর্ম: দ্য গার্ডিয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT