চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 পূর্বাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসুদ পারভেজ

গাজীপুর সদর মেট্রো থানাধীন হলিল্যাব মেডিকেল সার্ভিসেস লিমিটেড হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়ে গেছে কর্তৃপক্ষ।

মৃত রোগী রাঙ্গামাটি সদরের আমির হামজার স্ত্রী আছিয়া খাতুন। তারা স্বামী-স্ত্রী গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তার স্বামী কাঁচামালের ব্যবসায়ী।

আছিয়া খাতুনের স্বামী আমির হামজা জানান, গত কয়েকদিন হল আমার স্ত্রী টনসিলের সমস্যায় ভুগছিলেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার পর অপারেশন করার কথা ছিল। আসার সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে হাসপাতাল থেকে বলা হলো ওষুধ গুলো নিয়ে আসেন। এরপর আমি ওষুধ নিয়ে এলাম। ওই সময়ে আমার স্ত্রী কথা বলছিলেন আমার সঙ্গে।

ওষুধ আনার সঙ্গে সঙ্গে দুজন নার্স আমার সামনেই ইনজেকশন পুশ করলেন। ইনজেকশন দেয়ার সাথে সাথে আমার স্ত্রীর মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করলো। এরপরেই ২ মিনিটের মধ্যে মারা গেলো সে। এটা দেখে ওই দুই নার্সসহ সবাই পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আমার স্ত্রী গলার টনসিল ছাড়া অন্য কোন সমস্যা ছিল না। তাদের ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। আমি তাদের বিচার চাই।

এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।

গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মৃত্যুর কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: গাজীপুরভুল চিকিৎসারোগীর মৃত্যু
Previous Post

টি-টুয়েন্টিতে ভারতের আরেকটি বিশ্বরেকর্ড

Next Post

এক হাজার গোলের বিষয়ে এখন যা বলছেন রোনালদো

Next Post
ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল খেলোয়াড়ের ছবি, পোর্টুগাল জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হাজার গোলের বিষয়ে এখন যা বলছেন রোনালদো

বিচারপত্র, হাতকড়া ও আইনি বইসহ আদালত সম্পর্কিত আইটেমের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT