চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার গড়াতে চলেছে শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-২

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
6:23 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শাহরাস্তি প্রিমিয়ার লিগ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের লোগো ও মাঠের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনে গড়াতে চলেছে চাঁদপুর জেলার অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ (এসপিএল)। ৩২ দলের অংশগ্রহণে আগামী শনিবার (১৬ নভেম্বর) শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেনের হাত ধরে ২০২৩ সালে টুর্নামেন্টটি শুরু হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে উপলতা স্পোর্টিং ক্লাব। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন দলটি মুখোমুখি হবে জাফর নগর লাল সবুজ স্পোটিং ক্লাবের বিপক্ষে।

শনিবার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন। যেখানে তুলা ধরা হবে স্থানীয় সংস্কৃতিকে। অনুষ্ঠান শেষে গড়াবে মাঠের লড়াই। ম্যাচ শেষে সন্ধ্যার পর দর্শকদের জন্য রাখা হয়েছে আতশবাজি’র ডিসপ্লে।

দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া ৩২ দলের টুর্নামেন্টটি প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়াবে। প্রথম রাউন্ডে মোট ১৬টি ম্যাচ গড়াবে। জয়ী দলগুলো খেলবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে আট দল যাবে কোয়ার্টার ফাইনাল। শেষ আটের লড়াইয়ে টিকে থাকা চারটি দল খেলবে সেমিফাইনালে। সেমিতে জেতা দুটি দল নিয়ে গড়াবে শিরোপা মহারণ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে শিরোপার পাশাপাশি দেয়া হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রাইজমানি। রানার্সআপ দল ট্রফির পাশাপাশি প্রাইজমানি পাবে ১ লক্ষ টাকা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সবগুলো ম্যাচ সম্প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাবে ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।

Tags: আশরাফুলএসপিএলচাঁদপুরশাহরাস্তিশাহরাস্তি ক্রিকেট একাডেমিশাহরাস্তি প্রিমিয়ার লিগ
Previous Post

এ কোন ভিকি, চেনা দায়!

Next Post

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির গবেষণা প্রবন্ধ উপস্থাপন

Next Post
চবির গবেষকদের আইটিডি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির গবেষণা প্রবন্ধ উপস্থাপন

বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষ হুমায়ূনের জন্মদিনে র‌্যালিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূনের জন্মদিনে হিমু-রূপাদের উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT