চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে শান্ত, এগিয়েছেন মিরাজ-মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্ত মাঠে উদযাপন করছেন, মিরাজ ও মাহমুদউল্লাহের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। দলের ব্যর্থতার মধ্যেও ভালো করেছেন নাজুমল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচে দারুণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পুরস্কারও পেলেন তারা। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এগিয়েছেন মিরাজ ও মাহমুদউল্লাহ।

বুধবার ছেলেদের র‌্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। শান্ত, মাহমুদউল্লাহ, মিরাজদের পাশাপাশি এগিয়েছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও নাসুম আহমেদ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। দুই ইনিংসই ছিল দলের সর্বোচ্চ রান। কুঁচকির চোটে তৃতীয় ম্যাচে ছিটকে যান। দুই ম্যাচে ১২৩ রান করে ১১ ধাপ এগিয়েছেন শান্ত। ৬০৪ রেটিং পয়েন্ট। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৩এ আছেন। ক্যারিয়ারে তার সর্বোচ্চ স্থান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যেও বর্তমানে সবার উপরে তিনি।

বাংলাদেশের ব্যাটার মধ্যে দুইয়ে মুশফিক। চোটে সিরিজ থেকে ছিটকে যান, নেমেছেন ৭ ধাপ। ৫৮৬ পয়েন্ট নিয়ে ৩০এ। তৃতীয় ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ১০ ধাপ এগিয়ে ৫৩৩ পয়েন্ট নিয়ে ৪৪এ এসেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে।

উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। দুজনেই এগিয়েছেন ৮ ধাপ করে। ৪৫৭ পয়েন্ট নিয়ে সৌম্য ৮৫তে, ৪৫৪ পয়েন্ট নিয়ে মিরাজ ৮৮ নম্বরে। অবনতি লিটন দাস ও তাওহীদ হৃদয়ের। সিরিজে না থাকা লিটন ৮ ধাপ নেমে ৪৯৫ পয়েন্ট নিয়ে ৬৪তে এখন, আফগান সিরিজে আলো ছড়াতে না পারা হৃদয় ৬ ধাপ পিছিয়ে ৪৬৬ পয়েন্ট নিয়ে নেমেছেন ৭৬ নম্বরে।

৮২৫ পয়েন্ট নিয়ে ব্যাটারদের শীর্ষে পাকিস্তানের বাবর আজম। পরের তিনটি স্থান ভারতের। দুই, তিন ও চারে যথাক্রমে রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলি। পাঁচে আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর।

আফগান সিরিজে রান খরচে কৃপণ ছিলেন মিরাজ। নিয়েছেন ৩ উইকেট। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সাউথ আফ্রিকার পেসার লুনগি এনগিদির সঙ্গে যৌথভাবে ২৩এ আছেন, পয়েন্ট ৫৫৬। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থান এটি। সিরিজে ৮ উইকেট নেয়া মোস্তাফিজ ৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে, পয়েন্ট ৩৬। একধাপ এগিয়ে তাসকিন ৩৯তে, ৫১৬ পয়েন্ট নিয়ে। ১০ ধাপ পিছিয়ে ৫২৮ পয়েন্ট নিয়ে ৩৪এ গেছেন শরিফুল ইসলাম। চোখে ভাসার মতো উন্নতি নাসুমের। ৪৯ ধাপ এগিয়ে ৪২৮ পয়েন্টে ৭২ নম্বরে এসেছেন টাইগার স্পিনার।

তিনধাপ এগিয়ে বোলারদের শীর্ষে ফিরেছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি, ৬৯৬ পয়েন্ট। রাশিদ খান ৬৮৭ পয়েন্টে দুইয়ে। তিনে সাউথ আফ্রিকার কেশভ মহারাজ ৬৭৪ পয়েন্টে।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও উন্নতি মিরাজের। সিরিজে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়েছেন। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন। অলরাউন্ডারদের শীর্ষ ধরে রেখেছেন আফগান তারকা মোহাম্মদ নবী। দুইয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও তিনে রাশিদ খান।

Tags: নাসুমমাহমুদউল্লাহমিরাজর‌্যাঙ্কিংলিড স্পোর্টসশান্তসৌম্য
Previous Post

মালদ্বীপের কাছে হার বেদনাদায়ক, বললেন বাংলাদেশ কোচ

Next Post

স্বাস্থ্য উপদেষ্টার পঙ্গু হাসপাতাল পরিদর্শন

Next Post
স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতাল পরিদর্শন করছেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য উপদেষ্টার পঙ্গু হাসপাতাল পরিদর্শন

বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদের প্রধান পাশের দেশে অবস্থান করায় বিপদ কাটেনি: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT