চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তির পর লাদাখে ভারত-চীন সেনাদের একসঙ্গে টহল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 13, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লাদাখে ভারত ও চীন সেনাদের একসঙ্গে টহল দিচ্ছে সৈন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও চীনের সীমান্তবর্তী লাদাখ অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে সম্প্রতি চুক্তি করেছিল ভারত ও চীনা সেনা। এই আবহে ডেমচক এবং ডেপস্যাঙ এলাকা থেকে দুই দেশই তাদের সেনা প্রত্যাহার করেছে। এই আবহে সেই সব অঞ্চলে প্রথম দফায় একসঙ্গে টহল সম্পন্ন করেছে ভারত ও চীন।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে ডেমচক এবং ডেপস্যাঙে যৌথ টহল দেয় ভরত ও চীনা সেনা।

এদিকে, রিপোর্টে দাবি করা হয়েছে, দুই দেশের সেনার চুক্তি অনুযায়ী, ভারত এবং চীন এক এক সপ্তাহে এই এলাকায় টহল দেবে। এভাবেই ধীরে ধীরে দুই দেশের মনে একে অপরের প্রতি আস্থা জন্মাবে বলে আশা করা হচ্ছে। নিয়মিতভাবে দুই দেশের সেনাই একে অপরের সঙ্গে বৈঠকেও বসবে।

প্রায় সাড়ে ৪ বছর পর ফের লাদাখের ডেমচক এবং ডেপস্যাঙে পা পড়েছে ভারতীয় সেনার। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের সংঘাতের আগে যে অবস্থান পর্যন্ত ভারতীয় সেনা টহল দিত, এখনও সেখান পর্যন্তই টহল দিতে শুরু করেছে তারা।

এর আগে ডেপস্যাঙে টহল নিয়ে সেনার তরফ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছিল, ‘ভারত এবং চীনা পক্ষের তরফ থেকে সেনা প্রত্যাহার নিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছিল। এরই সঙ্গে ডেমচক এবং ডেপস্যাঙে টহল পুনরায় জারি নিয়েও ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছিল। এই আবহে আজ ডেপস্যাঙে একটি প্যাট্রলিং পয়েন্ট পর্যন্ত টহল দিয়েছে ভারতীয় সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে আরও একটি ইতিবাচক পদক্ষেপ এটি।’

উল্লেখ্য; লাদাখের ডেপস্যাং এবং ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার হয়েছে দিওয়ালির আগেই। ভারত ও চীন, দুই দেশের সেনাই যৌথ ভাবে সেখানে ‘যাচাই পর্ব’ চালিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে সব অস্থায়ী তাঁবু খাটানো হয়েছিল, তা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া দুই পক্ষের তরফ থেকই সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে কি না, তা নিশ্চিত করতেই ‘ভেরিফিকেশন’ চলেছিল।

বিগত কয়েক বছর ধরেই ডেপস্যাং এবং ডেমচকে ভারতীয় সেনাকে টহলে বাধা দিচ্ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি। রিপোর্টে জানা গিয়েছিল, ডেমচকে এর আগে চিন তাঁবু খাটিয়ে বসেছিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় দিকে। আর ডেপস্যাঙের ওয়াই জংশনে স্থায়ী স্থাপত্য গড়েছিল চীনা সেনা। এই ওয়াই জংশন হয়েই প্যাট্রলিং পয়েন্ট ১১, ১১এ, ১২ এবং ১৩-তে যেতে হয় ভারতীয় সেনাকে।

Tags: পিপলস লিবারেশন আর্মি
Previous Post

ভারতে শেখ হাসিনার ১০০ দিন কেমন ছিল, সামনে কী অপেক্ষা

Next Post

পাকিস্তানকে নিয়ে প্রচারণা না থাকায় কোচের ‘ক্ষোভ’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ পাকিস্তান নিয়ে প্রচারণা না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে নিয়ে প্রচারণা না থাকায় কোচের ‘ক্ষোভ’

আর্জেন্টিনা দলের খেলোয়াড় গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়ে ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টিনা দলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT