চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৪ বছরের ইতিহাসে নভেম্বরে একসঙ্গে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বের চারটি ঘূর্ণিঝড়ের ছবি, যা শক্তিশালী ও বিপজ্জনক. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বর্তমানে চারটি শক্তিশালী ঝড় সক্রিয় রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে একসঙ্গে চারটি শক্তিশালী ঘূর্ণিঝড় সক্রিয় থাকার ঘটনা ১৯৫১ সালের পর এই প্রথম এবং গত সাত বছরের মধ্যে এই ধরনের পরিস্থিতি কখনোই দেখা যায়নি।

সিএনএন জানিয়েছে, যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে টাইফুন ইংজিং, টাইফুন তোরাজি, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় উসাগি এবং গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ম্যান-ইকে সক্রিয় অবস্থায় দেখা গেছে। এই চারটি ঝড় ফিলিপিন্সের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ৭ নভেম্বর টাইফুন ইংজিং উত্তর-পূর্ব ফিলিপিন্সে আঘাত হানে যার বাতাসের গতিবেগ আটলান্টিকের ক্যাটাগরি ৪ মাত্রার ঘূর্ণিঝড়ের সমান ছিল। তবে এত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি প্রবল বৃষ্টিপাত, উত্তাল ঢেউ এবং ভূমিধস ঘটিয়ে শেষ হয়। পরে ইংজিং পশ্চিম দিকে চীনের হাইনান প্রদেশ হয়ে ভিয়েতনাম আঘাত হানে।বর্তমানে সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

পরদিন ঘূর্ণিঝড় তোরাজি ফিলিপিন্সের লুজোনের অরোরা প্রদেশের পূর্ব উপকূলে আঘাত হানে। এর বাতাসের গতি আটলান্টিকের ক্যাটাগরি ওয়ান হারিকেনের সমান। এর আগে আরও হাজারো মানুষকে সরিয়ে নেয়া হয়। বর্তমানে এটি দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি বয়ে আনবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এদিকে, ফিলিপিন্স আরও দুটি ঝড়ের সম্মুখীন হতে যাচ্ছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় উসাগি লুজোনের উত্তর-পূর্ব দিকে অবস্থিত এবং মঙ্গলবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ম্যান-ই গুয়ামের কাছাকাছি অবস্থান করছে এবং এটি শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Tags: ঘূর্ণিঝড়
Previous Post

সাফজয়ীদের মধ্যে সবচেয়ে ‘দুষ্টু’ ও সেরা ‘টিকটকার’ কে?

Next Post

আমরা ঐক্য চাই: ডা. শফিকুর রহমান

Next Post
ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্য সম্মেলন, বক্তা ও উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা ঐক্য চাই: ডা. শফিকুর রহমান

আমস্টারডামে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশি অভিযান, শত শত মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমস্টারডামে ইসরায়েল বিরোধী বিক্ষোভে শত শত মানুষের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT