চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়ান জনপ্রিয় অভিনেতার রহস্য মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in বিনোদন
A A
কোরিয়ান অভিনেতার রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জায়ে রিম। মাত্র ৩৯ বছর বয়সী এই অভিনেতার মরদেহ মঙ্গলবার (১২ নভেম্বর) উদ্ধার করে সিউল পুলিশ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

কে-ড্রামাতে ভীষণ জনপ্রিয় ছিলেন সং জায়ে। তিনি কিম সু-হিউনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেন। প্রতিবেদন অনুসারে, সং জায়েকে সিউলে মৃত অবস্থায় পাওয়া যায়। এখনও পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ জানা যায়নি।

পরিবারের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সং জায়ে রিমকে সিউলের সিওংডং জেলার একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং ঘটনাস্থলে একটি ‘দুই পৃষ্ঠার চিঠি’ পাওয়া গেছে বলে অভিযোগে জানানো হয়েছে। ১৪ নভেম্বর অভিনেতার শেষকৃত্য হবে।

সং জায়ে রিম ২০০৯ সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ‘দ্য মুন এমব্রেসিং দ্য সান’-এ অভিনয় করার পর খ্যাতি অর্জন করেন তিনি।

তবে বেশকিছু শো’তে অভিনয়ের জন্য কোরিয়ায় ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি। টু উইকস (২০১৩), আনকাইন্ড লেডিস (২০১৫), সিক্রেট মাদার (২০১৮), আই ওয়ানা হেয়ার ইওর গান (২০১৯), ক্যাফে মিনামডাং (২০২২) এবং সম্প্রতি মাই মিলিটারি ভ্যালেন্টাইন (২০২৪)-এর মতো শোতেও দেখা গেছে।

এ বছর তাকে কুইন উ-তেও দেখা গেছে। ‘উই গট ম্যারিড সিজন ৪’-এ অংশগ্রহণের সৌজন্যে তিনি জনপ্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

Tags: কোরিয়ানকোরিয়ান অভিনেতালিড বিনোদনসিনেমা
Previous Post

‘সামনের মৌসুমে মেয়েদের জাতীয় লিগ ও সুপার লিগ হবে’

Next Post

কপাল ফেটে যায়, জীবন বাজি রেখেছিলেন শামসুন্নাহার জুনিয়র

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের শামসুন্নাহার জুনিয়র উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কপাল ফেটে যায়, জীবন বাজি রেখেছিলেন শামসুন্নাহার জুনিয়র

শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে: সাখাওয়াত হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT