চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধ প্রত্যাহারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 পূর্বাহ্ন 12, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, গাজীপুর, জনপদ
A A
অবরোধ প্রত্যাহার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ত্রি-পক্ষীয় বৈঠক শেষে অবশেষে গাজীপুরের শ্রমিক অসন্তোষের সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ৬০ ঘণ্টা পর সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলে সচল হয়েছে যানচলাচল।

গত শনিবার সকাল থেকে টানা তিন দিন এই অবরোধ চলে।

সোমবার দুপুরের দিকে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়াসহ সেনাবাহিনী, র‌্যাব, শিল্প ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ইউএনওর মোবাইল ফোনের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এইচ এম শফিকুজ্জামান শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাদের এ কথোপকথন মাইকে প্রচার করা হয়।

এসময় শিল্প সচিব শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, শ্রমিকদের পাওনাদি পরিশোধের দায়িত্ব সরকার নিয়েছে। প্রাথমিক পর্যায়ে আগামী রোববারের মধ্যে সরকারের উদ্যোগে ৬ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে। অবশিষ্ট পাওনা টাকা পরিশোধের ব্যাপারে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য প্রয়োজনে প্রতিষ্ঠানের সম্পত্তি বন্ধক রাখা হবে।

এসময় তিনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেন। তার এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেন। পরে জেলা প্রশাসনের প্রতিনিধি ইউএনও এরশাদ মিয়া আন্দোলনরত শ্রমিকদের ২৫/২৬ জনের এক প্রতিনিধিদল নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ওই সময় শ্রমিকদের একটি অংশ অবরোধ তুলে নিলেও অপর একটি অংশ অবরোধের প্রতি অটল থাকেন। এক পর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হলেও এক ঘণ্টা পর সেনাবাহিনী চলে গেলে শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করেন।

রাতে ঢাকায় প্রশাসন, শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়। এ খবর অবরোধ করে রাখা শ্রমিকদের কাছে পৌঁছালে আন্দোলনরত শ্রমিকরা রাত সাড়ে দশটার দিকে অবরোধ তুলে নেন। এরপর যানবাহন চলাচল শুরু হয়।

Tags: অবরোধ প্রত্যাহারঢাকা-ময়মনসিংহ মহাসড়কযান চলাচল স্বাভাবিক
Previous Post

সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Next Post

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টাকে সিপিজে’র চিঠি

Next Post
সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টার সঙ্গে সিপিজের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রধান উপদেষ্টাকে সিপিজে'র চিঠি

রাজধানী থেকে গ্রেপ্তার তিন নেতা, ছবি তিনজনের ছবি দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT