চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের মতো একই কারণে জাতীয় দলে নেই লেভান্ডোভস্কিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনার দুই ফুটবল তারকা, লিওনেল মেসি ও অন্তু রেক্কি, মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে জাতীয় দলের বাইরে থাকছেন স্পেনের ইউরোজয়ী ফরোয়ার্ড লামিন ইয়ামাল। লা লিগার পর জাতীয় দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ১৭ বর্ষী বার্সা তারকা, মাঠের বাইরে থাকতে হবে দুই থেকে তিন সপ্তাহ। চোটে পড়েছেন পোল্যান্ডের বার্সা তারকা রবার্ট লেভান্ডোভস্কিও। জাতীয় দলের হয়ে আপাতত তিনিও খেলবেন না।

গত সপ্তাহে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে বড় জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পান ইয়ামাল। পরে তরুণ তারকার পরীক্ষা-নিরীক্ষা করা হয়, দেখা যায় গোড়ালিতে চোট পেয়েছেন। উয়েফা নেশনস লিগে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না বার্সেলোনা তারকার।

ক্লাবের আন্তর্জাতিক বিরতির পর বার্সার প্রথম ম্যাচে ফেরা হতে পারে ইয়ামালের। ২৩ নভেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। ২৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্তের বিপক্ষে এবং ৩০ নভেম্বর লিগে লাস পালমাসের বিপক্ষে খেলবে কাতালুনিয়ানরা।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চোটে পড়ে জাতীয় দল থেকে সরে গেছেন লেভান্ডোভস্কি। পর্তগাল ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

তারকা দুই খেলোয়াড়ের চোটের খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বার্সা জানিয়েছে, ‘সকালে পরীক্ষার পর নিশ্চিত হয়েছে যে, লামিন ইয়ামালের পায়ের গোড়ালি মচকে গেছে। তিনি দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’

‘রবার্ট লেভান্ডোভস্কি পিঠের নিচের দিকে চোট পেয়েছেন। প্রায় ১০ দিন মাঠের বাইরে থাকবেন তিনিও।’

Tags: ইয়ামালডেনমার্কনেশনস লিগপর্তুগালবার্সেলোনালিড স্পোর্টসলেভান্ডোভস্কিসুইজারল্যান্ডস্পেন
Previous Post

আগামী সপ্তাহে অনুমোদন দেয়া হবে ৪০ প্রকল্প: জ্বালানি উপদেষ্টা

Next Post

অর্ন্তবর্তী সরকার নির্বাচন দিয়ে চলে যাবে এটিই তাদের দায়িত্ব: জামায়াত সেক্রেটারি

Next Post
নতুন বাণিজ্য উপদেষ্টার ব্যবসার নামে অপকর্ম বন্ধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ন্তবর্তী সরকার নির্বাচন দিয়ে চলে যাবে এটিই তাদের দায়িত্ব: জামায়াত সেক্রেটারি

নতুন বাণিজ্য উপদেষ্টার ব্যবসার নামে অপকর্ম বন্ধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT