বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ফওজুল কবির খান জানিয়েছেন, আগামী সপ্তাহে ৪০ টি প্রকল্পের অনুমোদন দেয়া হবে যা থেকে ১ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া যাবে। বিদ্যুৎ ঘাটতি কমাতে শিল্প কারখানায় সৌর শক্তি প্রযুক্তি ব্যবহারে যন্ত্রপাতি আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছে বিকেএমইএ। বাংলাদেশকে দ্রæত নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে বিশ্বব্যাংক জানিয়েছে, এ খাতে তারা অর্থ সহায়তা দিতে প্রস্তুত। ।








