চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য মজুদ বাড়ানোই আমাদের লক্ষ্য: খাদ্য উপদেষ্টা

common by common
10:02 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
খাদ্য মজুদ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য মজুদ বাড়ানো আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ সোমবার সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫০ হাজার আহতদের সুস্থতা কামনা করেন খাদ্য উপদেষ্টা ।

উপদেষ্টা তাঁর বক্তৃতায় খাদ্য মন্ত্রণালয়ের সকল সমস্যা চিহ্নিত করে সে চ্যালেন্জ মোকাবেলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখার তাগিদ দেন। এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংশা করেন।

আলী ইমাম মজুমদার ৫ আগষ্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন। উপদেষ্টা বলেন, বড় ধরণের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবেলা করা কঠিন হবেনা। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে । চালের দাম বৃদ্ধির বিষয়ে বলেন, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি অব্যাহত রয়েছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।
মতবিনিময় সভার শুরুতেই খাদ্য মন্ত্রণালয়ের সচিব উপদেষ্টাকে স্বাগত জানান। পরে খাদ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করা হয়। এছাড়াও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: খাদ্য উৎপাদনখাদ্য নিরাপত্তা
Previous Post

ব্যবসার নামে অপকর্ম বন্ধ করার ঘোষণা দিয়েছেন নতুন বাণিজ্য উপদেষ্টা

Next Post

প্রথমবারের মত প্রতিমাসে গোল্ড সঞ্চয়ের সুবিধা নিয়ে এলো ‘গোল্ড কিনেন’

Next Post
চ্যানেল আই অনলাইন অ্যাপের স্ক্রিনশট, মোবাইল ফোনে দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত প্রতিমাসে গোল্ড সঞ্চয়ের সুবিধা নিয়ে এলো 'গোল্ড কিনেন'

প্রধান উপদেষ্টার বক্তৃতা, বাংলাদেশ, আন্তর্জাতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের দাবিগুলো কপ-২৯ এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করতে হবে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT