চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাহারের পর আবারও শ্রমিকদের মহাসড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর ৩০ মিনিটের মাথায় আবারও অবরোধ করেছেন শ্রমিকরা। টানা তিন দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলন করে আসছেন তারা।

আজ ১১ নভেম্বর সোমবার বিকেল ৩টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এর আগে শ্রম সচিব এক মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে দুপুর ২টার পর অবরোধ তুলে নিয়েছিলেন পোশাককর্মীরা।

এই ঘটনায় আশপাশের সব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টি এন্ড জেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকালে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

কর্মসূচির দ্বিতীয় রাতও মহাসড়কে কাটিয়েছেন শ্রমিকরা। অবরোধের কারণে তৃতীয় দিনের মতো গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই মহাসড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার গণপরিবহনের যাত্রীরা।

ঢাকা থেকে যারা উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়েছেন তারা বিকল্প পথ দিয়ে গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা হয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া গাজীপুর ভোগড়া বাইপাস দিয়ে এবং জয়দেবপুর থেকে বনমালা হয়ে টঙ্গী দিয়েও কিছু যানবাহন চলাচল করছে।

Tags: মহাসড়ক অবরোধ
Previous Post

অবৈধ অভিবাসীদের সরাতে টম হোমানকে দায়িত্ব দিচ্ছেন ট্রাম্প

Next Post

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি শাখার কমিটি ঘোষণা

Next Post
বাংলাদেশের তরুণ ছাত্রের ছবি, এক নারী ও এক পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি শাখার কমিটি ঘোষণা

ছাত্রজনতার অংশগ্রহণে রাবিতে ছায়া সরকার প্রতিষ্ঠার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রজনতার অংশগ্রহণ ও ঐক্যমতের ভিত্তিতে ছায়া সরকার প্রতিষ্ঠার দাবি রাবিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT