চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার প্রাণনাশের হুমকি পেলেন মিঠুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 11, নভেম্বর 2024
in বিনোদন
A A
মিঠুন চক্রবর্তী আলোচনা করছেন, পেছনে লাইট ও ক্যামেরার সেট।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড স্টার সালমান খান ও শাহরুখ খানের পর এবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে  ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। জানা গেছে, পাকিস্তান থেকে শাহাজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে এ অভিনেতাকে।

ভিডিও বার্তায় দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তারই বদলা নিতে এই প্রাণনাশের হুমকি।

ভিডিও বার্তায় মিঠুনকে ক্ষমা চাইতে সময় বেঁধে দেওয়াও হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে তাকে।

সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৭ অক্টোবর সল্টলেকের ইজেডসিসিতে ওই কর্মসূচির এক অনুষ্ঠানে ছিলেন মিঠুন চক্রবর্তী। লোকসভা নির্বাচনের প্রচারের সময় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি বিতর্কিত মন্তব্য করেন।

সেই বক্তব্য টেনেই মিঠুন চক্রবর্তী বলেছিলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।”

ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেছিলেন, “এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সী মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক ফুলিয়ে এগিয়ে আসতে হবে।”

মিঠুনের এমন মন্তব্যে ইতোমধ্যেই শহরের বেশ কিছু থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার জোড়াসাঁকো এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া বৌবাজার থানায় এক ব্যক্তি মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বিধাননগর দক্ষিণ থানাতেও তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার সরাসরি পাকিস্তান থেকে হুমকির ভিডিও বার্তা। এ ব্যাপারে মিঠুন চক্রবর্তী এখনো কিছু বলেননি।-আনন্দবাজার  

Tags: পাকিস্তানবলিউডমিঠুন চক্রবর্তীশাহরুখ খানসালমান খান
Previous Post

বিশ্বকাপ আয়োজনের বিডে সৌদিকে বিরত রাখতে বলছে অ্যামনেস্টি

Next Post

ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশে মালদ্বীপ, টিকিট বিক্রি শুরু

Next Post
বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল দলের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশে মালদ্বীপ, টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ বই প্রকাশনা উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ভিদ সংরক্ষণে ১০০০ প্রজাতির লাল তালিকা তৈরি করেছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT