চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ দিন পর বাড়ি ফিরলো অপহৃত ১৯ জেলে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:49 অপরাহ্ন 10, নভেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা বাড়ি ফেরার অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

কক্সবাজারের সাগর উপকূল থেকে অপহৃত কুতুবদিয়ার ১৯ জেলে ৫ দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে।

আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে এসব জেলে কুতুবদিয়া জেটি ঘাটে এসে পৌঁছে।

গত ৬ নভেম্বর রাত ২টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ২১ মাঝি মাল্লাহসহ জলদস্যুদের কবলে পড়েছিল আল্লাহর দয়া-০৩ নামের একটি ফিশিং বোট। এসময় জলদস্যুদের গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হন। জলদস্যুরা গুলিবিদ্ধ মোকাররমকে আরেকটি বোটে তুলে দিয়ে ১৯ জেলেসহ ফিশিংবোট অপহরণ করে নিয়ে যায়।

৫দিন পর শনিবার গভীর রাতে জলদস্যুরা ফিশিংবোটের ইঞ্জিন নষ্ট করে জেলেসহ ছেড়ে দেয় সাগরে। রোববার সকালে ১৯ জেলেকে বিকল বোট নিয়ে সাগরে ভাসতে দেখে অপর একটি ফিশিংবোট উদ্ধার করে তাদের।

বোটের মালিক বাশঁখালীর ইসমাইল ও ১৯ জেলেসহ বিকল ফিশিংবোটটি আজ সন্ধ্যার দিকে কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং আকবরবলী ঘাটে ভিড়ে।

৯ জেলের মধ্যে ১৬ জনই উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। ২ জন দক্ষিণ ধুরুং ও ১ জন নোয়াখালী জেলার। সাগর থেকে ফিরে অপহৃত মাঝি-মাল্লারা হলেন গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া), শাহ আলম(জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো. সাহেদ (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো. আব্বাছ (চাটি পাড়া), মো. কালু (দক্ষিণ ধুরুং), সোনা মিয়া ( ফয়জানির পাড়া), মো. রেজাউল (ফরিজ্জার পাড়া), মো. মেহেদী (ফরিজ্জার পাড়া), মো. সাকিব (ফরিজ্জার পাড়া), মো. ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো. নয়ন ( ফরিজ্জার পাড়া), মো. সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার শাহজাহান( লক্ষীপুর) ও মো. রুবেল (মশরফ আলী বলির পাড়া, দক্ষিণ ধুরুং)।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। তারা ৫ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন। তাদের সঠিক চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

Tags: অপহৃতজেলে
Previous Post

জ্যোতির সাথে ক্রিকেট খেললেন সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণা

Next Post

বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় ব্যবসা-বাণিজ্যে ধস

Next Post
কলকাতার বাজার ভবন, রঙিন দোকান ও ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় ব্যবসা-বাণিজ্যে ধস

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত এক 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT