শহিদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১শ’ ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।








