চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেউ আমার মেয়ের ক্ষতি করলে তাকে খুন করব’, কেন বললেন বরুণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 10, নভেম্বর 2024
in বিনোদন
A A
প্রেমিকের হাত ধরে নবজাতকের হাত, আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরুতে কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ছেলেবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে ২০২১ সালে বিয়ের পর্ব সেরেছিলেন বরুণ। এখন মেয়েকে ঘিরেই বরুণের পুরো দুনিয়া।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবা-মা হওয়ার পর তাদের দুজনের মধ্যেই দায়িত্ববোধের নতুন অনুভূতি এসেছে।’ সাক্ষাৎকারে বরুণ জানান, ‘আমার মনে হয় যখন কোন নারী বা যে কোন পুরুষ বাবা-মা হন, মায়ের জন্য এটি একটি আলাদা অভিজ্ঞতা। আমার মনে হয় তিনি মুহূর্তে একটি বাঘিনী হয়ে ওঠেন। কিন্তু একজন মানুষ হিসেবে আমি বলব, যখন আমরা (পুরুষরা) বাবা হই, তখন কোন কারণে আপনি আপনার মেয়ের প্রতি একটা সুরক্ষা অনুভব করেন।’

এরপর বলেন, ‘আমি নিশ্চিত যে আপনি পুত্রদের জন্যও অনুভব করেন। আমার মেয়ের প্রতি যদি কেউ তার এতটুকু (সামান্য) ক্ষতি করে তবে আমি তাদের খুন করব। কথাটা বলতে বলতে আমি গম্ভীর হয়ে যাই। আক্ষরিক অর্থেই, আমি তাদের হত্যা করব।’

শৈশবের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বরুণের ভাষ্য, ‘আমি আমার বাবা ডেভিড ধাওয়ানকে এখন একটু ভালোভাবে বুঝতে শুরু করেছি, তার নিরাপত্তাহীনতা, তার রেগে যাওয়া ‘ঠিক সময়ে বাড়িতে থাকো’ নিয়ে তার উদ্বেগ। তিনি শুধু চেয়েছিলেন সবাই একসঙ্গে থাকুক, একটা পরিবার হয়ে। আমি কখনই এটা বুঝতে পারতাম না, আমি বলতাম, ‘তার সমস্যাটি কী? আমি তো বাচ্চা নই, কেন আমাকে ওরা কাছে রাখতে চায়।’

বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল চলতি বছরের ৩ জুন মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ফার্দাস ডে-এর দিন মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেন বরুণ, মেয়ের বয়স এখন সবে ৫ মাস।

আগামীতে অ্যাকশন থ্রিলার ছবি বেবি জনেও দেখা যাবে বরুণকে। এতে আরও অভিনয় করেছেন কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি এবং রাজপাল যাদব। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে বেবি জন।

– হিন্দুস্থান টাইমস

Tags: বরুণ ধাওয়ানবলিউড
Previous Post

স্বজন হারালেন কঙ্গনা

Next Post

ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রদ্রিগো-মিলিতাওয়ের জায়গায় এলেন কারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT