চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঞ্জুর সেঞ্চুরি, বিষ্ণোই-বরুণ তোপে বড় জয় ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 পূর্বাহ্ন 09, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার সাঞ্জুর সেঞ্চুরি উদযাপন করছেন, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ঝড় তুলেছেন সাঞ্জু স্যামসন। তার শতরানের ইনিংসে স্বাগতিকদের সামনে দুশতাধিক রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। পরে রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীর দাপুটে বোলিংয়ে ৬১ রানে পরাজয় দেখেছে প্রোটিয়াবাহিনী।

ঘরের মাঠে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে নেমে ১৭.৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা।

আগে ব্যাটে নেমে শুরুতে উইকেট হারালেও প্রভাব বুঝতে দেননি ওপেনার সাঞ্জু স্যামসন। ব্যাটারদের আসা-যাওয়ার ভিড়ে একপ্রান্ত আগলে ঝড় তোলেন। ২৭ বলে ফিফটির পর সেঞ্চুরি পূর্ণ করেন ৪৭ বলে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ভারতের প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন।

১০ ছক্কা ও ৭ চারে ৫০ বলে ১০৭ রানের ইনিংস খেলে করেন ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। তিলক ভার্মা ১৮ বলে ৩৩ রান এবং সূর্যকুমার যাদব ১৭ বলে ২১ রান করেন।

প্রোটিয়াদের হয়ে জেরাল্ড কোয়েটজি ৪ ওভারে ৩৭ রান খরচায় নেন ৩ উইকেট।

জবাবে ভারত বোলারদের সামনে সুবিধা করতে পারেননি প্রোটিয়ারা। সর্বোচ্চ ২৫ রান এসেছে হেইনরিখ ক্লাসেনের ব্যাটে। শেষদিকে কোয়েটজি ১১ বলে ২৩ রান এবং ওপেনার রায়ান রিকেলটন ১১ বলে ২১ রান করেন।

ভারতের হয়ে বিষ্ণোই ও বরুণ তিনটি করে উইকেট নেন। আভেশ খান নেন দুটি উইকেট।

শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে দুদল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে মাঠের লড়াই।

Tags: ভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্যামসন
Previous Post

গণঅভ্যুত্থানের গান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন “আওয়াজ উড়া”

Next Post

মানের গোলে রিয়াদকে হারাল রোনালদোর আল-নাসের

Next Post
আল-নাসের খেলোয়াড় রিয়াদের বিরুদ্ধে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানের গোলে রিয়াদকে হারাল রোনালদোর আল-নাসের

চাল ভর্তি বস্তা স্টক, বাংলাদেশে আমদানির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT