চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে আছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে আছে, মির্জা ফখরুল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকে এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিন বাংলাদেশের হাল ধরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিল বেগম খালেদা জিয়া আর এখন হাল ধরেছে তারেক রহমান।

তিনি বলেন, আজকের শোভাযাত্রা থেকে আমরা প্রমাণ করব, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি।

তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা ছাত্রজনতার আরেকটা অভ্যুত্থান দেখেছি। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে।

গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল বলেন: তারা বাংলাদেশকে একটা লুটপাটের রাজত্ব এবং মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকে এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। আমরা যেকোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছি। এর জন্য সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব।

বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্যকিছু চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির মহাসচিব।

বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

Tags: নয়াপল্টনবিএনপি কার্যালয়মির্জা ফখরুল
Previous Post

ট্রাম্পের জয়ে তালেবানদের ‘আশার আলো’!

Next Post

মুশফিকের চোট নিয়ে যা বললেন মিরাজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ চোটের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের চোট নিয়ে যা বললেন মিরাজ

সিরাজদিখান থানার প্রধান ভবনের ছবি, বাংলাদেশ পুলিশ অফিস. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT