চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার কি সত্যিই আসছে ‘দরদ’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 08, নভেম্বর 2024
in বিনোদন
A A
দরদ সিনেমার ট্রেলার প্রচারণার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের দুটি ঈদে চাঙা হয় সিনেমার বাজার! তখন প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক ছবি মুক্তির মিছিলে এলেও সাফল্য পায় দু-একটি। ঢাকাই সিনেমাঙ্গনে এই চিত্র গেল কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। ঈদ ছাড়া আশা জাগানিয়া বড় বাজেটের ছবি আসে খুব কম!

তবে দীর্ঘদিন পর ঈদ ছাড়া নতুনভাবে আশা জাগিয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘দরদ’, যেটি আগামী সপ্তাহে (১৫ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে।

এ ছবির পরিচালক অনন্য মামুন জানান, ১৫ নভেম্বর বিশ্বের ২২টি দেশে একযোগে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডাতেও ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। তবে ছবি মুক্তির সাতদিন হাত থাকলেও এখনো প্রচারণায় উল্লেখযোগ্য কিছু দেখা যায়নি।

আসেনি ছবির কোনো গান। বলা হচ্ছে, যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি, তাই ভারতের টি-সিরিজের ইউটিউব থেকে গানগুলো রিলিজ করা হবে। কিন্তু মুক্তি নাকের ডগায় এলেও এখনো আসেনি গান।

চোখে পড়ার মতো প্রচারণা না থাকায় বেশীরভাগ দর্শকই সন্দিহান যে আগামী সপ্তাহে আদৌ ‘দরদ’ মুক্তি পাবে কিনা! পরিচালক অনন্য মামুনের প্রচারণায় ঘাটতি থাকায় শাকিব খানের ভক্তরা নিজেরাই ঢাকা, সিলেটের বিভিন্ন অঞ্চলে নিজেরাই পোস্টার বিতরণ শুরু করেছে।

দেশের বিভিন্ন সিনেমা হল মালিকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ১৫ নভেম্বর মুক্তি উপলক্ষে সিনেপ্লেক্স, মধুমিতা, লায়ন, রাজ (কুলিয়ারচর), আনন্দ, শ্যামলী, মনিহারসহ দেশের প্রায় সব সিনেমায় দরদের বিলবোর্ড ঝুলছে।

একাধিক হল মালিক চ্যানেল আই অনলাইনকে জানান, কোরবানির ঈদে তুফানের পর তারা কোনো ছবি দিয়ে ব্যবসা করতে পারেননি। ১৫ নভেম্বর ‘দরদ’ মুক্তির অপেক্ষায় আছেন তারা।

পরিচালক অনন্য মামুন রয়েছেন ইন্ডিয়াতে। ১৫ নভেম্বর আদৌ ‘দরদ’ মুক্তি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেকে আমার উপর মনঃক্ষুণ্ণ হয়েছে। আশা করছি গান ও ছবি রিলিজের পর তাদের কোনো অভিমান থাকবে না। দরদের গান টি-সিরিজ থেকেই আসবে। যতগুলো দেশে রিলিজ করবো বলেছি একযোগে ১৫ তারিখ থেকে চলবে। ১৫ নভেম্বর ‘দরদ’ রিলিজ হবেই হবে এটা কোনো কনফিউশন নেই।

শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।

Tags: অলোক জৈনইমতু রাতিশএলিনা শাম্মীদরদপায়েল সরকারবিশ্বজিৎ চক্রবর্তীরাজেশ শর্মারাহুল দেবলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় বিপ্লবী ছাত্র পরিষদ

Next Post

‘আমরা একটু ব্যাকফুটে আছি’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে কাঁদছেন, জেতার জন্য প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা একটু ব্যাকফুটে আছি’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের জয়ের পর ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT