চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রাপালা উৎসবের শেষ দিনেও দর্শকের ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 08, নভেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশের নাট্যশিল্পের ঐতিহ্যবাহী যাত্রাপালা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নির্মিত ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির “যাত্রা উৎসব ২০২৪”-এর।

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী আয়োজিত এ “যাত্রা উৎসব ২০২৪” এর সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৬ টায়। গ্রাম বাংলার জনপ্রিয় যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ দেখতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ভিড় জমান হাজারো দর্শক।

প্রসঙ্গ বক্তা স্টেজে বক্তৃতা দিচ্ছেন, দর্শকদের সামনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি গাজী বেলায়েত। সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, “যাত্রার নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে আমরা চাই সারা বাংলাদেশে যাত্রা হোক। আমাদের শিল্পকর্ম, আমাদের কবিতা চর্চা, আমাদের গান, নাটক প্রেরণা যোগায় আমাদের জীবনে, আমাদের সামাজিক জীবনে। সেজন্য আমরা চাই যে, যাত্রা, গান এবং এরকম সকল অনু্ষ্ঠান যেন বাংলাদেশের সমাজ জীবনের কেন্দ্রে থাকে, আমাদের প্রেরণা যোগাতে পারে।”

প্রদর্শনীতে তিন ব্যক্তি, একজনের হাতে ফেস্টিভাল পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ যাত্রা মঞ্চায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা যখন খুঁজছি নতুন বাংলাদেশ কেমন হবে ঠিক তখন আমরা চাই যে, আমাদের দেশে অজস্র গান আছে, নাট্যানুষ্ঠান আছে সেগুলো যেন সব জায়গায় অনুষ্ঠিত হতে পারে।”

বর্তমান পরিস্থিতিতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এরপর ৭ দিনব্যাপী যাত্রা উৎসবে যাত্রা পরিবেশনকারী দলগুলোর সত্ত্বাধিকারীদের হাতে পোস্টার স্মারক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

বাংলাদেশের যাত্রাপালা উৎসবে পারফর্মাররা ঐতিহ্যবাহী পোশাকে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে শুরু হয় ঐতিহাসিক যাত্রাপালা “নবাব সিরাজউদ্দৌলা”। পরিবেশনায় ছিলো যাত্রাদল ‘যাত্রাবন্ধু অপেরা’। যাত্রা পালার নির্দেশনা দিয়েছেন আবুল হাশেম এবং পালাকার ছিলেন শ্রী শচীননাথ সেন।

বাংলার স্বাধীনতার সূর্য যখন ভুলণ্ঠিত এবং হুমকির মুখে তখনি “বাংলার বিহার উড়িষ্যার মহান অধিপতি” স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করেন ব্রিটিশ শাসিত ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু দেশীয় বেইমানদের ষড়যন্ত্রের কারণে তিনি ইংরেজদের কাছে পরাজিত হোন। শেষ পযর্ন্ত পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীন নবাবের সমাপ্তি হয়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এই বাংলা শাসন করে ইংরেজরা। সেই ঐতিহাসিক কাহিনীই তুলে ধরা হয়েছে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালায়।

বাংলাদেশের যাত্রাপালা উৎসবের শেষ দিন নাট্যশিল্পীদের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যতা ও গতিশীলতা ফেরাতে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। “যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ”-এই প্রতিপাদ্যে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ যাত্রা উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রা দল যাত্রাপালা পরিবেশন করে।

প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের এ শিল্পকে চর্চার মাধ্যমে টিকিয়ে রাখা এবং এর সাথে সম্পৃক্ত শিল্পীদের পৃষ্টপোষকতার মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়। ৭ দিনব্যাপী এ উৎসবের সকল ব্যয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Tags: দর্শকযাত্রাযাত্রাপালালিড বিনোদনশিল্পকলা
Previous Post

চেলসির রেকর্ডে নাজেহাল এফসি নোয়া

Next Post

মায়ের হাত বাঁচাতে সন্তানের সংগ্রাম!

Next Post
দুই ব্যক্তি আলোচনা করছেন, একজন মহিলা ও একজন পুরুষ, বাড়ির বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের হাত বাঁচাতে সন্তানের সংগ্রাম!

ঘন কুয়াশার মধ্যে সূর্যোদয়, ধূসর আকাশে সূর্য উঁকি দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরেই অনুভূত হবে ঠাণ্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT