চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স স্কোয়াডে নেই এমবাপে, যা বললেন দেশম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 07, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল খেলোয়াড় এমবাপে স্কোয়াডে নেই, ভাবনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফার অক্টোবর উইন্ডোতে নেশনস লিগে কাইলিয়ান এমবাপেকে ছাড়াই দুটি ম্যাচ খেলেছে ফ্রান্স। নভেম্বর উইন্ডোতে গড়াতে চলা দুটি ম্যাচের জন্যও স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ২৫ বর্ষী তারকার দলে না থাকাটাকে নিজের সিদ্ধান্ত বলছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

আসন্ন উইন্ডোতে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। ম্যাচ দুটি সামনে রেখে বৃহস্পতিবার ঘোষণা করেছে দল। প্রথমবারের মত ডাক পেয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ের। ফিরেছেন মিডফিল্ডার আন্দ্রে র‌্যাবিয়ত। এমবাপের দলে না থাকার বিষয়টি আলোচনার তুঙ্গে।

দল ঘোষণার পর এমবাপের না থাকার বিষয়ে কোচ দেশম বলেছেন, ‘এটা আমার সিদ্ধান্ত, আর এটাই সঠিক। আমি বুঝতে পারছি, এটি মিডিয়ার জন্য যথেষ্ট নয়। আমি কোনো ব্যাখ্যা বা যুক্তি দিতে চাচ্ছি না। আমি এর চেয়ে বেশিকিছু বলতেও চাই না। এই সিদ্ধান্ত পুরোটাই আমার।

‘আমি তার সঙ্গে কথা বলেছি, আমরা কিছু বিষয়ে একমত হতে পারিনি। সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমার, এবং আমি তাকে এবারও বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে দুটি বিষয় স্পষ্ট করছি, সে জাতীয় দলে খেলতে চায় এবং তাকে বাইরে রাখার বিষয়ে অন্য কোনো ইস্যু নেই।’

নেশনস লিগের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ঘরের মাঠে ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। ১৮ নভেম্বর সান সিরোতে ইতালির আতিথ্য নেমে দলটি। নেশনস লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফ্রান্স। ফরাসিদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইতালি।

Tags: এমবাপেদেশমনেশনস লিগফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

দেশ ছাড়তে চান ৫৫ শতাংশ তরুণ: গবেষণা

Next Post

‘নিউজিম পাউডার’ ব্যবহারে ফুলকপি নষ্ট হওয়ার অভিযোগ

Next Post
ফুলকপি ক্ষেতের বিস্তীর্ণ চিত্র, সবুজ পাতা ও ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিউজিম পাউডার’ ব্যবহারে ফুলকপি নষ্ট হওয়ার অভিযোগ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে করে ভারত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT