চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড্ডায় দুলাল হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 07, নভেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
অভিযুক্ত ব্যক্তির ছবি, বয়সপ্রাপ্ত পুরুষ, গা dark কালো দাড়ি ও মাথার চুল।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. দুলাল সরদার হত্যা মামলায় বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. আকরাম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট ৯ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাড্ডা থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ১৮ জুলাই সকাল ১০টার দিকে বাড্ডা থানার ব্র্যাক ইউনিভার্সিটি সড়কে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন দুলাল সরদারও। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে দুলাল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২ অক্টোবর বাদী হয়ে মো. শরিফুল ইসলাম নামে এক নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুলাল হত্যা মামলার আসামি বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. আকরাম খানকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Tags: ডিএমপি
Previous Post

ডিএনসিসির জব্দ ৭৮ অটোরিকশা নিলামে বিক্রি ১০ লাখ টাকা

Next Post

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

Next Post
নির্বাচনী প্রচারে মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

প্রফেসর বিশ্লেষক ব্যক্তিত্বের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএবি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর-ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT