চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহা’র জন্মদিনে আলিয়া-রণবীরের আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 07, নভেম্বর 2024
in বিনোদন
A A
রাহার জন্মদিনে সাজানো কেক ও পরিবারের খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সকাল থেকেই রণবীর-আলিয়া ভক্তরা মুখিয়ে ছিলেন তাদের সোশ্যাল হ্যান্ডেলের দিকে। কেননা এদিন রণবীর-আলিয়ার ছোট্ট রাহা দু-বছর পূর্ণ করেছে। আর রাহার জন্মদিনের আয়োজনে কি ছিল তা জানতেই উৎসুক রণবীর-আলিয়া ভক্তরা। দিনভর অপেক্ষার অবসান হলো রাতে।

মেয়ের জন্মদিনে আয়োজনের খামতি রাখেননি এই তারকা যুগল। রণবীর এবং আলিয়া মুম্বাইয়ে তাদের বাড়িতে তাদের মেয়ের জন্য একটি জঙ্গল থিমযুক্ত জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা। এই উদযাপনের অংশ ছিলেন আলিয়া ভাটের মা সোনি রাজদান এবং বোন পূজা ভাটও। তারা তাদের সোশ্যাল হ্যান্ডেলে পার্টির বেশ কিছু অভ্যন্তরীণ ছবিও শেয়ার করেছেন।

রাহার জন্মদিনের কেক, প্যান্ডেল ও ব্যানার সহ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ
রণবীর এবং আলিয়ার জঙ্গল বেশ পছন্দের। মাসাইমারার জঙ্গলেই আলিয়াকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন রণবীর। জানিয়েছিলেন, যে তাদের সন্তানকে নিয়ে নানা জঙ্গলে ঘুরে বেড়াবেন। আম্বানিদের প্রাক বিবাহ অনুষ্ঠানে গুজরাতের ভান্তারাতে মেয়েকে নিয়ে বেশ দারুণ মুহূর্ত কাটিয়েছিলেন তিনি। আর গতকাল জন্মদিনেও সেই জঙ্গল থিম।

এদিন সোনি রাজদান, নীনা গুপ্তা, নীতু কাপুর, আনুশকা এবং আকাঙ্ক্ষা রঞ্জনের মা অনু রঞ্জন সহ তার বন্ধুদের গ্রুপের সাথে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, কফি হাতে পোজ দিচ্ছেন তারা।

বিনোদন তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে রাহার জন্মদিনের পার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ
সোনি তার স্বামী মহেশ ভাটের মিকি এবং মিনি মাউসের সাথে পোজ দেওয়ার একটি ছবিও শেয়ার করেছেন। অন্য একটি ছবিতে রাহার জঙ্গল থিমযুক্ত কেকের ঝলক দেখিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। দেয়ালে রাহার নাম লেখা ছবি তোলার জন্য পার্টিতে একটি জায়গাও ছিল।

এছাড়াও একমাত্র মেয়ের জন্মদিনে আলিয়ার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট রাহা তার বুকে মাথা রেখে শুয়ে। ২০২২ সালের শেষের দিকে রাহার জন্মের সময় তোলা এই সুন্দর ছবিতে বাবা রণবীরকে দেখা যাচ্ছে মায়ের কোলে থাকা একরত্তি কন্যাকে অপলক দৃষ্টিতে দেখতে।

যার ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আজ দু’বছর বয়স হলো। আমি চাই সেই সময়টা আবারও ফিরে পেতে। যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আসলে প্রতিটি মা চান যে তার সন্তান যেন এমন ছোট্টটি থাকে সারাজীবন। শুভ জন্মদিন আমাদের জীবন।’

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। কয়েক মাস পর জুনেই দেন মা হতে চলার খবর। আর দম্পতির কোল আলো করেও চলে আসে তাদের প্রথম সন্তান রাহা নভেম্বর মাসে।- ইন্ডিয়ান এক্সপ্রস 

Tags: আলিয়া ভাটজন্মদিনরনবীর কাপুররাহা
Previous Post

২৭তম বিসিএস: বাদ পড়াদের আপিল আবার শুনবেন সর্বোচ্চ আদালত

Next Post

যাত্রাপালা দেখতে দর্শকের ঢল, পর্দা নামছে আজ

Next Post
নাট্যশিল্পীরা পর্দার সামনে যাত্রাপালা পরিবেশনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাপালা দেখতে দর্শকের ঢল, পর্দা নামছে আজ

টাঙ্গাইলে জনসমাগমের মধ্যে শিক্ষক ও পথচারীরা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT