চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

আবুল কালাম আজাদ by আবুল কালাম আজাদ
10:23 পূর্বাহ্ন 07, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, সাতক্ষীরা
A A
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, স্থানীয় মানুষজনের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা বিসিক শিল্প এলাকায় মাটি বহনকারী ট্রাকের সাথে ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন মারা গেছেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়ক হাইওয়ের সাতক্ষীরার বিনেরপোতা মেঘনা মোড়ের অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুন জানান, তার জামাতা আজিজুল কয়েক বছর ধরে তাদের বাড়িতে থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সে আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে তালায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামী একটি মাটি বহনকারী ট্রাক (ইসিআর) তার মোটরসাইকেলের সামনে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আজিজুল ও দুই যাত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মীর মাহফুজ জানান, সকাল সোয়া ৬টার দিকে আব্দুস সালামের লাশ হাসপাতালে আনা হলেও অপর লাশ দুটি পরে আনা হবে বলে তিনি জেনেছেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ ওই তিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

Tags: ট্রাকমোটরসাইকেলসাতক্ষীরা
Previous Post

আমার উইকেটই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে: শান্ত

Next Post

২৭তম বিসিএস: বাদ পড়াদের আপিল আবার শুনবেন সর্বোচ্চ আদালত

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭তম বিসিএস: বাদ পড়াদের আপিল আবার শুনবেন সর্বোচ্চ আদালত

রাহার জন্মদিনে সাজানো কেক ও পরিবারের খুশির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহা'র জন্মদিনে আলিয়া-রণবীরের আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT