চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ২ লাখেরও বেশি রিটার্ন দাখিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 07, নভেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
রাজস্ব ভবন ভবন, বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ১০ লাখ করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজীকরণের করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তি শ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।

এ সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটর্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ এবং পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন বলে জানান এনবিআর।

এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এই কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।

ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়ায় সার্বিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সকল মন্ত্রণালয়/বিভাগের দুইজন আইটি দক্ষ প্রতিনিধির টিওটি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ই-রিটার্নে সফল নিবন্ধনের জন্য করদাতার নিজস্ব জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত বায়োমেট্রিক সিম প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি তার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত কিনা তা ১৬০০১ নম্বরে ডায়াল করে জানা যায়। যাদের বায়োমেট্রিক নিবন্ধিত সিম নেই তারা নতুন সিম সংগ্রহ করে এর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ই-রিটার্ন ব্যবস্থাকে করদাতাবান্ধব করে তুলতে নিবন্ধন ব্যবস্থার হালনাগাদ করাসহ www.etaxnbr.gov.bd পোর্টালে ইতোমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

এনবিআর আরও জানায়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারীকৃত বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারী, সকল তফশিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা বা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

যে সকল করদাতা ইতোমধ্যে সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে এনবিআর অন্যান্য ব্যক্তি করদাতাদের যথাসময়ে পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে আহবান জানিয়েছে।

Tags: অনলাইনরিটার্ন দাখিল
Previous Post

বার্সা-বায়ার্নের জয়ের রাতে হেরে গেছে আর্সেনাল

Next Post

যুক্তরাষ্ট্রের নির্বাচন: বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থীর জয়

Next Post
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নির্বাচন: বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থীর জয়

সাকিব আল হাসান চুপচাপ, ব্যাংক অ্যাকাউন্ট জব্দের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT