চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের কমিউনিটি ভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অতিথি পর্যটন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী, ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ব্র্যাকের কমিউনিটি ভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’। এর অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের পর্যটনশিল্পে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা, যেখানে স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষিত হবে সেইসাথে অর্থনৈতিক সক্ষমতা অর্জনের মাধ্যমে তারা সরাসরি উপকৃত হবেন।

রোববার (৩ নভেম্বর) বরেন্দ্রভূমি রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘অতিথি’।

স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ, ব্র্যাকের ঊর্ধ্বতন উপদেষ্টা ড. মো. জাফর উদ্দীন এবং ‘অতিথি’ প্রকল্পের পরামর্শক মৌটুসী বিশ্বাস।

এ ছাড়াও রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং উপ-গ্রন্থাগারিক মো. আসলাম রেজা এবং রাজশাহী ও ঢাকা থেকে আমন্ত্রিত জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

‘অতিথি’ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত করে এই খাত থেকে আসা অর্থনৈতিক সুবিধার লভ্যাংশ যেন তাদের কাছে পৌঁছায়, বিশেষত পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠী যেন এই সুবিধা পায় সেটি নিশ্চিত করা। বৈচিত্রময় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিয়ে শহুরে প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত করা ‘অতিথি’ প্রকল্পের আরেকটি প্রধান লক্ষ্য।

‘অতিথির’ উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, আমরা যারা ব্র্যাকে কাজ করি তারা সারা দেশে ছুটে বেড়াই এবং আমরা জানি বাংলাদেশের আনাচে কানাচে কত কিছু দেখার আছে। যদি সুন্দরভাবে এগুলো পরিবেশন করা যেতো, তাহলে আমাদের পর্যটনকে নিয়ে ভিন্নভাবে ভাবতে পারতাম। সেই ভাবনা থেকে ‘অতিথি’র জন্ম। রাজশাহী দিয়ে যাত্রাটা শুরু হলো। এর পাশাপাশি এমন অন্য শহরগুলো যেখানে অনেক পর্যটন আকর্ষণ লুকিয়ে আছে, সেগুলোকে আমরা ‘অতিথির’ মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বের সামনে নতুনভাবে উপস্থাপন করতে চাই, যার ফলে স্থানীয় অধিবাসীরা উপকৃত হবেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, বাংলাদেশের পর্যটনের জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। ২০৪০ সালে এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন শেষ হবে। কমিউনিটি-ভিত্তিক পর্যটনকে বিশেষ গুরুত্ব দিয়ে এই খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনাকে এগিয়ে নিতে ব্র্যাকের সঙ্গে একসাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানের শুরুতে ‘অতিথি’র আনুষ্ঠানিক ভিডিওচিত্র প্রদর্শন করা হয় যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব, রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার এবং রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নৃগোষ্ঠীর সদস্যদের ব্যান্ড ‘কারসা’ সঙ্গীত পরিবেশন করে। এ সময় রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা এবং নৃত্য পরিবেশন করা হয়। ‘অতিথি’ পর্যটন প্রকল্পের মাধ্যমে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে হাজার বছরের পুরনো পুরাকীর্তিগুলো ঘুরে দেখা, সাঁওতাল গ্রাম পরিদর্শন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা এবং স্থানীয় মৃৎশিল্পীদের নান্দনিক কর্মকাণ্ড উপভোগ করতে পারবেন।

এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে পদ্মার তীরে ভ্রমণ, রেশম কারখানা পরিদর্শন, স্থানীয় সঙ্গীত উপভোগ এবং সুস্বাদু খাবার আস্বাদন। ‘অতিথি’ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ https://linktr.ee/BeOurOtithi

Tags: ব্র্যাক
Previous Post

ড. ইউনূসের পাশে থাকার প্রতিশ্রুতি ইইউ’র

Next Post

মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প

Next Post
অবসরপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি, তিনি হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প

ইমো অ্যাপের লোগো, চ্যাট অ্যাপের জনপ্রিয়তা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার নিরাপত্তায় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় অ্যাপ ইমো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT