চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ উদ্যোগে ‘দরদ’ এর প্রচারণায় শাকিব ভক্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 06, নভেম্বর 2024
in বিনোদন
A A
শাকিব ভক্তরা দরদ প্রচারণায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ নভেম্বর একযোগে বিশ্বের ২২টি দেশে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের প্রতীক্ষিত ছবি ‘দরদ’। মুক্তির দিন ঘনিয়ে এলেও চোখে পড়ার মতো কোনো প্রচারণা এখন পর্যন্ত নেই!

মাস খানেক আগে একটি অ্যানাউন্সমেন্ট টিজার ও কয়েকটি পোস্টার ছাড়া কিছুই প্রকাশ হয়নি। প্রকাশিত টিজারে দর্শকের প্রত্যাশা বাড়লেও প্রচারণার ঘাটতিতে চরম হতাশ শাকিবের ভক্ত অনুরাগীরা!

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই নির্মাতা অনন্য মামুনকে ঘিরে শত শত প্রশ্ন দেখা যায় শাকিব ভক্তদের! কেন ‘দরদ’-এর প্রচারণা নিয়ে গাফিলতি হচ্ছে, এমন প্রশ্নই চোখে পড়ে! কিন্তু মুক্তির দিন ঘনিয়ে আসার পরেও ‘দরদ’ নিয়ে উল্লেখযোগ্য কোনো প্রচার পরিকল্পনা দেখতে না পাওয়ায় এবার ছবির পরিচালক অনন্য মামুনের উপর চটেছেন দর্শকদের একাংশ!

‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হওয়ায় উপমহাদেশের নামী ইউটিউব চ্যানেল টি-সিরিজের প্ল্যাটফর্ম থেকে গান রিলিজ হবে জানিয়েছিলেন মামুন। তবে মুক্তির আর কয়েকদিন বাকি থাকলেও কোনো গান না আসায় সিনেমা প্রেমীরা বিরক্ত হয়েছেন।

এছাড়া ‘দরদ’ মুক্তি নিয়ে প্রচারণায় চমক দেবেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে মন্তব্য করেছিলেন অনন্য মামুন। তিনি যা বলেছিলেন সেগুলোর সিকি ভাগও পূরণ না করায় তার উপর বেজায় চটেছে শাকিব ভক্তরা।

শেষ পর্যন্ত পরিচালক, প্রযোজকের তরফে ‘দরদ’ নিয়ে কোনো প্রচার পরিকল্পনা না দেখে হতাশ একদল শাকিব ভক্ত নিজ উদ্যোগেই নেমেছেন মাঠে! গ্রাম থেকে শহর- সবখানে ‘দরদ’ ছবির প্রচারণা চালাচ্ছেন নিজেদের মতো করে। তারা বলছেন, পরিচালকের ভরসায় না থেকে নিজেরাই ছবির খবর ছড়িয়ে দিচ্ছেন!

একাধিক ভিডিও ও স্থিরচিত্রে দেখা যাচ্ছে, ঢাকার টিএসসি ও সুনামগঞ্জ, হবিগঞ্জে শাকিবভক্ত ছবির পোস্টার বিলি করছেন। একদল শাকিবিয়ান টিএসসি ঘুরে ঘুরে সবার হাত ‘দরদ’-এর পোস্টার দিয়ে ১৫ নভেম্বর সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছেন।

তামিম ও বিজয় নামে দুজন শাকিব ভক্ত জানান, শাকিব খানের নতুন সিনেমা এলেও প্রচারণায় নেমে পড়েন। শুধু টিএসসি নয়, ঢাকার মিরপুর, বসুন্ধরা সিটি, নিউ মার্কেটসহ আরও অনেক জায়গায় তারা আরও কয়েকদিন সাধারণ মানুষকে ‘দরদ’ দেখার আহ্বান জানাবেন।

কেউ আবার রাস্তা ঘুরে ঘুরে সিএনজি বা গাড়িতে পোস্টার লাগিয়ে দিচ্ছেন। হবিগঞ্জ থেকে মিলাদুল ইসলাম নামে শাকিবের এক ভক্ত জানান, তিনি হবিগঞ্জে অটোরিকশায় ও বিভিন্ন দোকানে নিজ উদ্যোগে পোস্টারগুলো দিচ্ছেন।

Tags: অভিনয়ট্রেলারদরদপরিচালকলিড বিনোদনশাকিব খানশাকিবিয়ানসিনেমা
Previous Post

গ্যালারিতে বিনামূল্যে পানিসহ যা থাকছে আসন্ন বিপিএলে

Next Post

বিপিএল: নতুন কমিটির আমলেও প্রকাশ হল না স্পন্সরশিপ কত

Next Post
বিপিএল নতুন কমিটির সভা, স্পন্সরশিপের বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: নতুন কমিটির আমলেও প্রকাশ হল না স্পন্সরশিপ কত

আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং ও নিয়ন্ত্রক কাঠামো নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি শক্তিশালী শাসন ব্যবস্থা জরুরি: এনবিআর চেয়ারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT