চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রো-এশিয়া কাপ ফেরানোর আলোচনা চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
Pakistani and Indian cricket players in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দশক পর আবারও এশিয়ান একাদশ এবং আফ্রিকান একাদশ নিয়ে আফ্রো-এশিয়া কাপের আয়োজনের আলোচনা শুরু হয়েছে। শনিবার মহাদেশীয় আয়োজক সংস্থার বার্ষিক সাধারণ সভা হয়েছে এবং ছয় সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি নিয়োগ করা হয়েছে আয়োজনটি ফের চালুর জন্য। এর অন্যতম উদ্দেশ্য দুই মহাদেশের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক সুযোগের সংখ্যা বৃদ্ধি করা।

এর আগে দুবার আফ্রো-এশিয়া কাপের আয়োজন হয়েছে। ২০০৫ সালে প্রথমবার সাউথ আফ্রিকায় এবং ২০০৭ সালে ভারতে। তৃতীয় সংস্করণের আয়োজন হওয়ার কথা ছিল কেনিয়ায়, ২০০৯ সালে। এমন আয়োজন হলে দীর্ঘদিন দ্বিপক্ষীয় সিরিজ না খেলা ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একই একাদশে খেলার সুযোগ পাবেন।

এসিএ’র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি বলেছেন, ‘আফ্রো-এশিয়া কাপ ক্রিকেট ছাড়াও, সংস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক বিষয়টি রয়েছে। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে আলোচনা করেছি এবং স্পষ্টতই আমাদের আফ্রিকান দল চায় আফ্রো-এশিয়া কাপ ফেরানো হোক।’

২০০৫ সালের আফ্রো-এশিয়া কাপে আধিপত্য বিস্তার করেছিল এশিয়ান একাদশ। দলের অধিনায়ক ইনজামাম-উল-হকের সাথে ছিলেন রাহুল দ্রাবিড়, আশিষ নেহরা, অনিল কুম্বলে এবং ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী, হরভজন সিং, জহির খান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইউসুফ এবং শোয়েব আখতারের মতো খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন।

এসিএ’র সিইও কাসিম সুলাইমান জানিয়েছেন, ‘আমরা আইপিএলের মতো ছোট সংস্করণ চালু করার চেষ্টা করছি। আমরাও পরিকল্পনা করছি, বোর্ডের অনুমোদনের পর আফ্রিকা প্রিমিয়ার লিগের আয়োজন হচ্ছে। স্পন্সরদের নিয়ে আমরা আপাতত সেই কাজে ব্যস্ত আছি।’

Tags: ইনজামামএসিসিকাসিমরাহুললিড স্পোর্টসশোয়েবসৌরভ
Previous Post

প্রথম সিনেমা নিয়ে যে দুঃখজনক ঘটনা অপূর্বের স্মৃতিতে

Next Post

ধর্ম উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

Next Post
বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ও আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

একজন ভোটার ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নির্বাচন: ভোটের জন্য খুলে দেয়া হয়েছে কয়েকটি রাজ্যের ভোটকেন্দ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT