চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’মিনিটের ঝলকেই চমকে দিলেন বরুণ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 04, নভেম্বর 2024
in বিনোদন
A A
অভিনেতা বরুণের তিনটি ভিন্ন চরিত্রের ছবি, একটিতে তিনি শহরে, অন্যটিতে আগুনের সামনে, তৃতীয়টিতে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের শেষটা বরুণ ধাওয়ানের জন্য বেশ লাকি হতে চলেছে। কেননা এবছরের বড়দিনে মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’। যেটি দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘থেরি’ ছবিটির হিন্দি রিমেক হতে যাচ্ছে!

অ্যাকশনে ভরপুর সেই ছবিতেই একেবারে অন্য রূপে হাজির হচ্ছেন অভিনেতা। সোমবার প্রকাশ্যে আসা ছবিটির একটি বিশেষ ঝলকে তারই প্রমাণ মিললো।

সোমবার (৪ নভেম্বর) ছবিটির একটি বিশেষ ঝলক প্রকাশ্যে এসেছে, যাকে নির্মাতারা ‘টিজার প্রিভিউ’ বা টেস্টার কাট হিসাবে উল্লেখ করেছেন। শুরু থেকেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। কারণ, সর্বভারতীয় দর্শকের কথা ভেবেই ছবিটিকে তৈরি করেছেন পরিচালক কালিস।

বরুণের অ্যাকশন অবতার দর্শকের কাছে পরিচিত। কিন্তু ‘বেবি জন’ ছবিতে তার মাত্রা আরও কয়েক গুণ বেড়েছে। গত কয়েক বছরে দক্ষিণী ছবি বলিউডে থাবা বসিয়েছে। বলিউড তারকারাও দক্ষিণী নির্মাতাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। এই ছবির ঝলকে বলিউড কম বরং দক্ষিণী প্রভাব বেশি।

ধুন্ধুমার অ্যাকশন এবং কাহিনির সূত্র ‘টিজার প্রিভিউ’ এর আকর্ষণ ধরে রেখেছে। পুলিশ অফিসারের চরিত্রে বরুণ। পরবর্তী সময়ে দুষ্টের দমনে পদক্ষেপ। পাশাপাশি রয়েছে বাবা এবং মেয়ের আবেগঘন কাহিনি। আর রয়েছে খল চরিত্রে জ্যাকি শ্রফের রোমহর্ষক সংলাপ।

ছবির যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে বরুণের বেশ কয়েকটি লুক দেখা গিয়েছে, যা ঘিরে সমাজমাধ্যমে অনুরাগীদের উন্মাদনা লক্ষণীয়। এখন জ্যাকির সঙ্গে তার টক্কর জমে কিনা, সেটাই দেখার।

অন্যদিকে, বরুণের বিপরীতে রয়েছেন কীর্তি সুরেশ। ভিডিও দেখে নেটাগরিকদের একাংশ ‘জওয়ান’ ছবির সঙ্গে এই ছবির তুলনাও টেনেছেন। সত্যিই, নায়ক বলিউডের এবং নায়িকা দক্ষিণীর এই ‘ফর্মুলা’ কত দিন চলে, সেটাও তর্কসাপেক্ষ। –ফার্স্টপোস্ট

Tags: অ্যাটলিবরুণ ধাওয়ানবেবি জন
Previous Post

তুলনামূলক সুবিধাজনক অবস্থায় রাজশাহী

Next Post

দিনাজপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
দিনাজপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক, চেকনাথ মেটেল থানা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT