চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত-কোহলি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 04, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের মাঠে ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। কিউইদের বিপক্ষে আগে নিজেদের মাঠে কখনো সিরিজ হারেনি, সবমিলিয়ে ম্যাচই হেরেছিল কেবল দুটি। এবার টানা তিন টেস্ট হার। এমন হারে ব্যাটিং ব্যর্থতা সবচেয়ে বড় কারণ। তাতে প্রশ্নের মুখে পড়ছেন দুই অভিজ্ঞ বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৬ ইনিংসে কোহলির ব্যাট থেকে আসে ৮৯ রান। এরমধ্যে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে করেছিলেন ৭০ রান। ৪ ইনিংসে তিনি আউট হন একঅঙ্কের ঘরে। রোহিত ৬ ইনিংসে করেছেন ৯১ রান। তিনিও প্রথম টেস্টে ৫২ রানের একটা ইনিংস খেলেছিলেন, আর কোনো ইনিংসে ২০ রানের বেশি করতে পারেননি।

অস্ট্রেলিয়া সফরের পর ভারত দলের কিছু সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যত ঠিক হয়ে যাবে। টেস্ট ফরম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন রোহিত-কোহলি। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে বিসিসিআই।

বোর্ডের সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ‘নিউজিল্যান্ড সিরিজের ফলাফল নিয়ে আলোচনা হবে। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দল রওনা দেয়ার আগে সাধারণ একটা আলোচনা। এই হার যে বড়সড় ধাক্কা তাতে সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজ সামনেই রয়েছে। দলও ঘোষণা করা হয়েছে। সেখানে বদলের কোনো সম্ভাবনা নেই।’

‘যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারে, তাহলে নিশ্চিত থাকুন চার সিনিয়র ক্রিকেটার পরবর্তী ইংল্যান্ড সফরের বিমানে উঠবে না। হয়তো ওই চার জন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেললেন।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত, যা পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করবে।

রোববার মুম্বাই টেস্টের তৃতীয় দিনে রোমাঞ্চকর লড়াই শেষে ভারত হারে ২৬ রানে। ১৪৭ রান তাড়া করতে গিয়েই ব্যাটিং ধসে পড়ে স্বাগতিকরা। স্পিনের বিপক্ষে দেখা যায় নাজুক অবস্থা। পুরো সিরিজেই ছিল এমন প্রদর্শনী।

Tags: অস্ট্রেলিয়া-ভারত সিরিজকোহলিটেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডভারতমুম্বাই টেস্টরোহিতলিড স্পোর্টস
Previous Post

মার্কিন নির্বাচন নিয়ে চীনা নাগরিকদের ভাবনা কী?

Next Post

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বস্তাবন্দী চালের পাত্র ও চালের পাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাল আমদানিতে কেজি প্রতি খরচ কমবে ২৫ টাকা ৪৪ পয়সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT