চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ুদূষণের কারণে লাহোরে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 03, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রদূষিত বাতাসে শিশু বাইসাইকেল চালাচ্ছে, ধোঁয়া ও ধুলার কারণে পরিবেশ দূষিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে বায়ুদূষণের মাত্রা নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। যার ফলে, কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেখানকার সকল প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আজ রোববার (৩ নভেম্বর) রেকর্ড দূষণের কারণে লাহোরের প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল বন্ধের মেয়াদ বাড়ানো হবে কি না তা নির্ধারণ করতে আগামী শনিবার পরিস্থিতি আবার মূল্যায়ন করা হবে।

শনিবার পাকিস্তান-ভারত সীমান্তের কাছে অবস্থিত এই শহর দূষণের মাত্রার মানদণ্ডে ইতিহাসের সবচেয়ে বেশি রিডিংয়ে (১৯০০) পৌছায়। প্রাদেশিক সরকার ও সুইস সংস্থা আইকিউএয়ারের দেওয়া তথ্য অনুসারে রোববার বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকার শীর্ষ স্থান দখল করে নেয় লাহোর।

লাহোরের জ্যেষ্ঠ পরিবেশ সুরক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আনোয়ার বলেন, আগামী ছয় দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখায় যে বাতাসের ধরণ একই থাকবে। তাই আমরা লাহোরের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ করে দিচ্ছি।

এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব বলেন, সরকার এক সপ্তাহের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং শিশুদের মাস্ক পরা নিশ্চিত করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছে। এই ধোঁয়াশা শিশুদের জন্য খুবই ক্ষতিকর। স্কুলে মাস্ক বাধ্যতামূলক করা উচিত। আমরা সিনিয়র ক্লাসে শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখছি। তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে স্মোগ কাউন্টার স্থাপন করা হয়েছে।

Tags: প্রাথমিক বিদ্যালয়বায়ুদূষণের শীর্ষ ৫লাহোর
Previous Post

যুব জলবায়ু গবেষকদের ‘সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট’ গঠন

Next Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ঢাকা মেট্রো রেল এমআরটি কার্ডের সেবা চালু, দ্রুত ট্রেনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের এমআরটি কার্ডের সেবা আবার চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT